হেফাজতের পর এবার সেলিম ওসমানের ইউটার্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৬, ২২:৪৬আপডেট : ২৭ মে ২০১৬, ০৯:০৫

সংসদ সদস্য সেলিম ওসমান হেফাজতে ইসলামের মতো ইউটার্ন নিলেন নারায়ণগঞ্জে জাতীয় পার্টির এমপি সেলিম ওসমান। নারায়ণগঞ্জ বন্দরে অবস্থিত পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে অপদস্ত করার ঘটনাকে কেন্দ্র করে সেলিম ওসমান বদলে ফেলেছেন নিজের সিদ্ধান্ত। শ্যামল কান্তি  ভক্তের  কটূক্তির বিষয়ে প্রমাণ প্রকাশ করার কথা বললেও তা করতে পারেননি সেলিম ওসমান।
গত ১৯ মে হেফাজতে ইসলাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে  সেলিম ওসমান বলেছিলেন, ‘আমি উন্মাদ না, আমার কাছে ওই শিক্ষকের কটূক্তির বিষয়ে প্রমাণ আছে। সেগুলো আমি প্রকাশ করবো। ওই সময় আমি কোনও শিক্ষককে অপমান করিনি এবং তাকে বরখাস্ত করার সিদ্ধান্তও আমি দেইনি।’
তবে এক সপ্তাহ পরে বৃহস্পতিবার (২৬ মে) সেলিম ওসমান বলেন, আমার কাছে অনেক প্রমাণ ছিল। সেগুলো আমি সাংবাদিকদের সামনে উপস্থাপন করতে চেয়েছিলাম। আমি গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করতে চাইলেও আমার দল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নির্দেশে সেই সংবাদ সম্মেলন থেকে বিরত থাকি। এরশাদ স্যারের কাছে আমি কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘সেলিম তো আল্লাহর ওলি হয়ে গেছো। দেশের কোটি কোটি মানুষ তোমার জন্য দোয়া করছে। সংবাদ সম্মেলন করে কী হবে। তোমার জন্য মানুষ দুই হাত তুলছে। তোমার সঙ্গে দেশের মানুষ আছে, তোমার সঙ্গে আমি আছি, জাতীয় পার্টি আছে, আল্লাহ আছে। তুমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আছো ও থাকো। এখন এসব নিয়ে কথা বলতে যেও না।’

এ বিষয়ে আরও খবর পড়ুন-

Narayanganganj)salim_osman-(3) নাসিম ও ওবায়দুল কাদেরের সমালোচনায় সেলিম ওসমান

এর আগে নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তি ভক্তের কঠোর শাস্তির দাবিতে ‘সর্বস্তরের মুসলিম জনতা’র ব্যানারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিলেও নির্ধারিত সময় শেষে সেই কঠোর অবস্থান থেকে সরে আসে হেফাজতে ইসলাম। আল্টিমেটামের বদলে খানিকটা নরম সুরে সরকারের কাছে ঘটনাটির নতুন করে তদন্তের দাবি জানিয়েছে হেফাজত।

প্রসঙ্গত, গত ৮মে বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ে এক ছাত্রকে মারধর করার সময়ে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ১৩ মে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে মারধর ও কানে ধরে ওঠবোস করানো হয়। এ ঘটনায় গত দুই সপ্তাহ ধরে তোলপাড় চলছে নারায়ণগঞ্জসহ সারাদেশে।

/সিএ/এএইচ/ 

আরও খবর পড়ুন-

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন সংসদ সদস্য সেলিম ওসমান ‘সেলিম তো আল্লাহর ওলি হয়ে গেছো’

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেন-জিদের সংসার ভাঙছে এআই
জেন-জিদের সংসার ভাঙছে এআই
জজের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় হাইকোর্ট বেঞ্চে দ্বিধাবিভক্ত আদেশ 
জজের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় হাইকোর্ট বেঞ্চে দ্বিধাবিভক্ত আদেশ 
হরমুজ আমাদের নিয়ন্ত্রণে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চাইনি: ইরান
হরমুজ আমাদের নিয়ন্ত্রণে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চাইনি: ইরান
শাপলা চত্বরের হত্যাকাণ্ড ছিল ‘জেনোসাইড’: চিফ প্রসিকিউটর
শাপলা চত্বরের হত্যাকাণ্ড ছিল ‘জেনোসাইড’: চিফ প্রসিকিউটর
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত