মুস্তাফিজকে আরও সতর্ক হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ মে ২০১৬, ১৯:৪১আপডেট : ৩১ মে ২০১৬, ১৯:৫২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইপিএলের আসরে সেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে নির্বাচিত বাংলাদেশী ক্রিকেটার মুস্তাফিজকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘মুস্তাফিজের খেলার গোপন কৌশলগুলো যাতে কেউ জানতে না পারে সেজন্য তাকে সাবধান থাকতে হবে। বেশি খেললে বা ওভার এক্সপোজড হয়ে গেলে তার গোপন কৌশল অন্যরা জেনে যাবে। এতে তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে, আবার ইনজুরিতে পড়ার আশঙ্কাও থাকতে পারে।’
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় মুস্তাফিজকে নিয়ে একটি ভিডিও প্রদর্শন করা হয়। এই ভিডিও দেখার পর প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন বলে সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান।
অারও পড়তে পারেন: ক্রিকইনফোর আইপিএল সেরা একাদশে মুস্তাফিজ
মুস্তফা কামাল বলেন,  ‘প্রধানমন্ত্রী বলেছেন, মাশরাফিকে নিয়ে আমাদের ভয় ছিল। অনেক বার ইনজুরিতে পড়েছিল। এ কারণে তার খেলায় ব্যাঘাত ঘটেছিল।’
পরিকল্পনামন্ত্রী জানান, মুস্তাফিজকে নিয়ে প্রধানমন্ত্রী গর্বিত, তাকে উইসও (শুভ কামনা) করেছেন তিনি। প্রথমবারের মতো দেশের বাইরে কোনও ঘরোয়া আসর খেলতে ভারতে গিয়েছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আর সেখানে গিয়ে খেলায় বাজিমাত করেছেন বাংলাদেশের এ বিস্ময়বালক।
মুস্তফা কামাল বলেন, ফাস্ট বোলাররা বেশি বেশি ইনজুরিতে পড়েন। বিশ্বের অনেক নামিদামি বোলারের ক্যারিয়ার দীর্ঘ হয়নি। এ ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার মাইকেল হোল্ডিং ও জুয়েল গার্নারের উদাহরণ টেনে তিনি বলেন, তারাও কোনও না কোনও সময় ইনজুরিতে পড়েছেন।

নিজ গুণেই মুস্তাফিজ অনেক দূর এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। বলেন, পরবর্তীতে মুস্তাফিজ আরও উপরে উঠে যাবে এবং তার নিজের করণীয় কি নিজেই সেটা বুঝবে।
তথ্যসূত্র বাসস।

অারো পড়তে পারেন: আমার কাছে সবাই বাংলা শিখতে চেয়েছিল: মুস্তাফিজ

/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম