এবারের আইপিএল-এ সেরা খেলোয়াড়দের নিয়ে সেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো।
আইপিএল-এর নিয়ম অনুযায়ী বিদেশি চার ক্রিকেটারের মধ্যে সেই একাদশে জায়গা করে নিয়েছেন চ্যাম্পিয়ন হয়ে গতকাল সোমবার রাতে দেশে ফেরা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
ফাইনালে বেঙ্গালুরুকে হারিয়ে এবার শিরোপা ঘরে তুলেছে সানরাইজার্স হায়দরাবাদ। এবার পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফর্ম করেছেন বাংলাদেশি সেনসেশন মুস্তাফিজ। দলকে চ্যাম্পিয়ন করতে বল হাতে অসাধারণ ভূমিকা রাখেন মুস্তাফিজ।
আইপিএল-এ ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন মুস্তাফিজুর রহমান। এই তালিকার শীর্ষে রয়েছেন তার সতীর্থ ভুবনেশ্বর কুমার।
ক্রিনইনফোর সেরা একাদশে দুই ফাইনালিস্ট সানরাইজার্স আর রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলোয়াড়রাই জায়গা করে নিয়েছেন। এছাড়া একাদশের বোলারদের মধ্যে সেরা ইকোনমি রেট মুস্তাফিজেরই। যেখানে তার ইকোনমি ৬.৯০।
আইপিএল-এর সেরা একাদশ :
বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, এবি ডি ভিলিয়ার্স, লোকেশ রাহুল, ইউসুফ পাঠান, ক্রিস মরিস, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জুভেন্দ্র চাহাল, ধাওয়াল কুলকারনি ও মুস্তাফিজুর রহমান।
/এফআইআর/








