উচ্চ আদালতের রায়ের মধ্য দিয়ে সম্প্রতি জাতীয়করণকৃত দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১৭ হাজার ৪৪৪ শিক্ষককে নিয়োগ দিতে আইনি নোটিশ দেওয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক, দেশের সব জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের এ নোটিশের কপি দেওয়া হয়েছে।
বুধবার (৮ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিক উল্ল্যাহ মিয়া এ নোটিশ দেন। আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া না হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন এ আইনজীবী।
আরও পড়ুন-
কানাডা প্রবাসী তামিম চৌধুরীই আইএস-বাংলাদেশের আবু ইব্রাহিম!
চিকিৎসকদের ফি নির্ধারণে নতুন আইন হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
/ইউআই/এফএস/








