রিভিউ করবেন মীর কাসেম

গাজীপুর প্রতিনিধি
১১ জুন ২০১৬, ১৫:১৮আপডেট : ১১ জুন ২০১৬, ১৬:৪৪

মীর কাসেম

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে সর্বোচ্চ আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করবেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী। শনিবার বেলা ১১.৪০ মিনিটে তার সঙ্গে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছেলে ও আইনজীবীরা দেখা করতে গেলে মীর কাসেম আলী একথা জানান।

পরে মীর কাসেম আলীর আইনজীবী মতিউর রহমান আকন্দ সাংবাদিকদের বলেন, মীর কাসেম আলী মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন করবেন বলে জানিয়েছেন। এজন্য আমাদের প্রস্তুতি নিতে বলেছেন। রিভিউ শুনানিতে মীর কাসেম আলী খালাস পাবেন বলেও মনে করেন তিনি।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, কারাগারে মীর কাসেম আলীর সঙ্গে সাক্ষাৎ করেন ছেলে ও আইনজীবীসহ ৫ জন। মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম, ব্যারিস্টার নজিবুর রহমান, আইনজীবী মতিউর রহমান আকন্দ, ব্যারিস্টার নূরুল্লাহসহ পাঁচ আইনজীবী মীর কাসেম আলীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা ১১.৪০ মিনিটে সাক্ষাতের জন্য ঢুকে ১২.৩০ মিনিটে বের হয়ে আসেন।

গ্রেফতারের পর ২০১২ সাল থেকে মীর কাসেম আলী কাশিমপুর কারাগারে আছেন। তিনি হাজতবাসকালে ডিভিশনপ্রাপ্ত বন্দির মর্যাদায় ছিলেন। দন্ড প্রাপ্তির পর তাকে ফাঁসির কনডেম সেলে বন্দি রাখা হয়েছে।

আরও পড়ুন

নামে সিটিং সার্ভিস, কাজে লোকাল

বন উজাড়, ধ্বংসের মুখে অর্ধশতাধিক ছড়া-ঝিরি

স্বাধীনতার ৪৫ বছরেও রায়পুরে লিয়াকত আলী খানের নামে স্কুল!

/জেবি/এসটি/এএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম