নদী দূষণমুক্ত রাখতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৬, ১৯:৩৬আপডেট : ১৯ জুন ২০১৬, ১৯:৪১

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন রাজধানীর চারপাশের নদীগুলোকে দূষণমুক্ত রাখতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করতে ঢাকা ওয়াসা এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে রবিবার আয়োজিত ‘বুড়িগঙ্গা, তুরাগ, বালু নদীসহ ঢাকার পার্শ্ববর্তী নদীগুলো দষূণমুক্ত রাখা’ সংক্রান্ত এক সভায় মন্ত্রী এ নির্দেশ দেন।
তিনি বলেন, ঢাকাকে ক্লিন সিটি করতে হলে চারপাশের নদীর পানি দূষণমুক্ত করা অত্যন্ত জরুরি। এ ব্যাপারে সবার সহযোগিতা প্রয়োজন। নদীর পানি দূষণমুক্ত, পরিষ্কার, স্বচ্ছ ও ব্যবহার উপযোগী রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। নদীতে কোনও প্রকার সলিড বর্জ্য যেন না যায় এবং পরিশোধন ছাড়া কোনও তরল বর্জ্য প্রবেশ না করে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
মন্ত্রী বলেন, ইন্ডাস্ট্রিয়াল সলিড ও তরল বর্জ্য এবং মানব বর্জ্যের কারণে ঢাকার চারপাশের নদীর পানি প্রতিনিয়ত দূষিত হচ্ছে। মন্ত্রী পানি দূষণমুক্ত রাখা, পানিশোধন প্লান্ট স্থাপন ও কারখানায় ইটিপি স্থাপন নিশ্চিত বিষয়ে ঢাকা ওয়াসা ও দুই সিটি করপোরেশনকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে বলেও উল্লেখ করেন।
সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, এলজিইডি’র প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

/ওএফ /এএইচ/

আরও পড়ুন: 
‘পাকিস্তানের বিবৃতি একাত্তরের দায় স্বীকারের শামিল’

কারাগারে বন্দিদের ঘুমানোর জায়গা ৩৬ বর্গফুট: স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের