‘পাকিস্তানের বিবৃতি একাত্তরের দায় স্বীকারের শামিল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৬, ১৬:৫৮আপডেট : ১৯ জুন ২০১৬, ১৭:০১

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে পাকিস্তান কার্যত একাত্তরের গণহত্যায় নিজেদের ‘সম্পৃক্ততা ও দায়’ স্বীকার করে নিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
জাতীয় সংসদে রবিবার প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে পাকিস্তান সরকারের বিবৃতি প্রকৃতপক্ষে একাত্তরে গণহত্যায় সম্পৃক্ততা ও এর দায়-দায়িত্ব স্বীকার করে নেওয়ার শামিল।’
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ পিনু খানের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তান সামরিক বাহিনীর গণহত্যার প্রত্যক্ষ সহযোগী যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করার পর বিভিন্ন সময় পাকিস্তানের সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঔদ্ধত্যপূর্ণ বিবৃতি দিয়েছে, যা একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে নির্লজ্জ হস্তক্ষেপ।
পাকিস্তানের এ ধরনের কর্মকাণ্ড ও মন্তব্য নিঃসন্দেহে সম্পূর্ণ অসঙ্গত, পক্ষপাতদুষ্ট এবং পুরোপুরি অগ্রহণযোগ্য ও শিষ্টাচারবহির্ভূত।’
নিজামীর মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আবেদন খারিজের পর পাকিস্তানের বিবৃতিতে বলা হয়েছিল, ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তির আলোকে একাত্তরে ঘটনাবলী নিয়ে বাংলাদেশের কাছ থেকে ‘ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গী’ আশা করে তারা।

আর ফাঁসি কার্যকরের পর দেওয়া বিবৃতিতে পাকিস্তান দাবি করেছে, ত্রিপক্ষীয় চুক্তিতে ‘বাংলাদেশ সরকার একাত্তরের কর্মকাণ্ড ক্ষমার দৃষ্টিতে বিবেচনা করে বিচারের কাজে এগুবে না’ বলে সিদ্ধান্ত নিয়েছিল।

সংসদে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিদেশীয় চুক্তিতে বাংলাদেশের গণহত্যা, অগ্নিসংযোগ ও ধর্ষণের মতো অপরাধের বিচার করা যাবে না- এমন কোনও কিছু উল্লেখ নেই।

বরং পাকিস্তানই ১৯৭১ সালে গণহত্যার জন্য চিহ্নিত ও আটককৃত নিজ দেশের নাগরিকদের বিচারের আওতায় আনার বাধ্যবাধকতা অনুসরণে ব্যর্থ হয়েছে।’

ওই চুক্তির ১৩ অনুচ্ছেদ অনুযায়ী, ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার পাকিস্তান সরকার করবে- এ অঙ্গীকার পেয়ে বাংলাদেশ সরকার তাদের পাকিস্তানের কাছে হস্তান্তর করে। পাকিস্তান সরকার তাদের বিচার করেনি।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে গত ১০ মে নিজমীর ফাঁসির পর পরিস্থিতি পর্যালোচনার কথা বলে ঢাকা থেকে তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওসতুর্ককে আঙ্কারায় ফিরিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী সংসদকে বলেন, ‘বিষয়টি কূটনৈতিকভাবে মোকাবিলা করা হচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে এ সকল অপতৎপরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকারের সজাগ দৃষ্টি রয়েছে।’

আরও পড়ুন: পাকিস্তান থেকে ন্যায্য হিস্যা আদায়ে সরকার বদ্ধপরিকর: পররাষ্ট্রমন্ত্রী

/এপিএইচ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের