
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, যারা ক্ষমতায় গিয়ে নিজেদের স্বার্থে হাওয়া ভবন তৈরি করে তাদের দ্বারা দেশের উন্নয়ন সম্ভব নয়।
শুক্রবার শেরপুরের নালিতাবাড়ীর গোজাকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গরিব, দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ভিজিএফ চাল ও ঈদ সামগ্রী বিতরণ কালে তিনি এ সব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, ‘ওনার মনে কোনও রহম পয়দা হয়নি। কোনও দিন হবেও না। দেশের যা কিছু আছে সবকিছু ওনার ছেলেরা খাবে, হাওয়া ভবন, খাওয়া ভবন আর শোয়ার ভবন বানাবেন এটাই ছিল তাদের দেশ শাসনের নমুনা।’
তিনি বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকলে দেশের সাধারণ মানুষের ভাগ্যের কোনও পরিবর্তন হয় না। তাদের কোনও উপকার হয় না। পক্ষান্তরে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষের উন্নতি হয়। শিক্ষার্থীরা বিনামূল্যে বই পায়, উপবৃত্তি পায়।
মতিয়া চৌধুরী নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নে রোজা ও ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র মানুষের মধ্যে ভিজিএফ চাল, খেজুর, শাড়ী, শিক্ষার্থীদের মাঝে থ্রিপিস বিতরণ করেন। খবর বাসস।
আরও পড়তে পারেন: জঙ্গিবাদের উৎস খুঁজতে কাউন্টার টেররিজমের দিকেই মনোযোগ পুলিশের
/এসটি/








