সংসদে স্থানীয় সরকারমন্ত্রী

দেশের ১২ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৬, ১২:১১আপডেট : ২৫ জুন ২০১৬, ১২:১১

আর্সেনিক দূষণ বর্তমানে দেশের ১২ শতাংশ মানুষ আর্সেনিক দূষণজনিত ঝুঁকির মধ্যে আছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। শনিবার (২৫ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলীয় সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, ২০০৩ সালে সারা দেশের ২৭১টি উপজেলার ৫০ লাখ নলকুপে আর্সেনিক পরীক্ষা করা হয়েছিল। যার মধ্যে ১৪ লাখ ৫০ হাজার অর্থাৎ ২৯ শতাংশ নলকূপে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া গেছে। আর্সেনিক নিরসনে সরকারের পদক্ষেপ বাস্তবায়নের ফলে বর্তমানে ১২ শতাংশ মানুষ দূষণজনিত ঝুঁকির মধ্যে আছে।

আর্সেনিক ঝুঁকি কমাতে সরকারের পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, আর্সেনিক ঝুঁকি কমাতে পল্লী এলাকায় প্রতি ৮৮ জনের জন্য একটি পানির উৎ​স নিশ্চিত করা হয়েছে। পানি সরবরাহের কভারেজ এলাকা ৮২ শতাংশ বেড়ে ৮৮ শতাংশে উন্নীত হয়েছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ২০০টির বেশি গ্রামকে পাইপলাইনের মাধ্য​মে নিরাপদ পানি সহরবাহের আওতায় আনা হয়েছে। গত ১৫ বছরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ৩ লাখ পানির উৎ​স তৈরি করেছে। এর মধ্যে ২ লাখ ১০ হাজারটি আর্সেনিক সমস্যাসঙ্কুল এলাকায় স্থাপন করা হয়েছে।     

এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, ঢাকা ওয়াসা রাজধানী ঢাকাকে সুন্দর, আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে একটি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। এই মাস্টার প্ল্যানের কাজ ২০৪০ সালে শেষ হবে।

এনআইডি সংক্রান্ত সেবা পেতে এখন ঢাকায় আসতে হয় না

ফিরোজা বেগমের প্রশ্নের জবাবে সংসদ কাজে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক বলেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা পেতে এখন আর ভোটার ঢাকায় আসতে হয় না। জাতীয় পরিচয় নিবন্ধন, সংশোধন বা অন্য যে কোনও ধরনের সেবা পেতে এখন স্থানীয় পর্যায়ে আবেদন করলেই চলবে।

আরও পড়ুন-

গভীর রাতে বাবুল আক্তারকে নিয়ে গেছে পুলিশ

দোয়েল ‘ল্যাপটপ’ ডানা ঝাপটাতে ঝাপটাতেই শেষ!

/ইএইচএস/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক