পোশাক খাত ও প্রভিডেন্ট ফান্ডে উৎসে কর কমানো হয়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০১৬, ১৪:২২আপডেট : ২৯ জুন ২০১৬, ১৫:০৪

সংসদ অধিবেশন আগামী ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সবচেয়ে আলোচিত বিষয় তৈরি পোশাকসহ  রফতানি খাতে উৎসে কর দশমিক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১ দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব। তবে চূড়ান্তভাবে তা কমিয়ে দশমিক ৭ শতাংশ করা হয়েছে। বাজেট ঘোষণার পর থেকেই এ বিষয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছিল। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও এই উৎসে কর যৌক্তিক পর্যায়ে আনার পরামর্শ দিয়েছিলেন।
তৈরি পোশাক শিল্পের রফতানি আয়ে উৎসে কর দশমিক ০৭ শতাংশ করা হয়েছে। বর্তমানে তৈরি পোশাক খাত থেকে উৎসে কর বাবদ আদায় হচ্ছে দেড় হাজার কোটি টাকা।
তৈরি পোশাক খাতের  রফতানি আয়ের ওপর আরোপিত উৎসে কর, প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগের ওপর উৎসে কর কমানো হয়েছে। একই সঙ্গে ভ্যাটের মামলা নিষ্পত্তির জন্য আপিল আদালতের ফি কমানো, সঞ্চয়পত্রের ও ব্যাংকের মুনাফার ওপর উৎসে কর কমানো, মেডিটেশন সেবার ওপর মূসক প্রত্যাহার এবং বিস্কুট-বনরুটির ওপর ভ্যাট সুবিধা পুনর্বহাল করা হয়েছে। এছাড়াও ব্যক্তি বিনিয়োগে রেয়াতি সুবিধা বাড়ানোসহ বেশকিছু প্রস্তাবনা প্রধানমন্ত্রীর সুপারিশের ভিত্তিতে বিবেচনা করা হয়েছে। সে ক্ষেত্রে এগুলোর কর কাঠামোতে পরিবর্তন আসতে পারে। এর বাইরে কাস্টমসের কয়েকটি এইসএস কোডে পরিবর্তন আনা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রস্তাবিত বাজেটে ভবিষ্যৎ তহবিল বা প্রভিডেন্ট ফান্ডের মুনাফার ওপর ৫ শতাংশ উৎসে কর আরোপ করা হয়েছিল। আগে এর ওপর কোনও  কর ছিল না। এর মাধ্যমে একজন করদাতার ভবিষ্যৎ আয়ের ওপর কর বসানো হয়েছিল। কারণ ওই করদাতার প্রভিডেন্ট ফান্ডের অর্থ নিজের হিসাবে না আসা পর্যন্ত তা নিজের আয় নয়। এ বিষয়ে অর্থনীতিবিদরা বলছেন, প্রভিডেন্ট ফান্ডের  তহবিলে উৎসে কর বসানোর ফলে সঞ্চয় করার প্রবণতাকে নিরুৎসাহিত করা হবে। সেজন্য এটা তুলে নেওয়া উচিত বলে মনে করেন তারা। এসব বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ তহবিল বা প্রভিডেন্ট ফান্ডের মুনাফার ওপর আরোপকৃত ৫ শতাংশ উৎসে কর প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।

/এসআই/ এপিএইচ/

আরও পড়ুন:
ব্যক্তিগত যানবাহনের সিলিং নির্ধারণ হচ্ছে: সংসদে ওবায়দুল কাদের

পদ্মা সেতুর নির্মাণ কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলছে: প্রধানমন্ত্রী

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম