গুলশানে হামলার দায় স্বীকার আইএসের!

বিদেশ ডেস্ক
০২ জুলাই ২০১৬, ০১:৫৭আপডেট : ০২ জুলাই ২০১৬, ০১:৫৭

আইএস কমান্ডো হামলা ঢাকার অভিজাত এলাকা গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস, এমন খবর দিয়েছে সাইট ইন্টিলিজেন্স।
শুক্রবার টুইটারে দেওয়া এক পোস্টে এ খবর জানিয়েছেন সাইট ইন্টিলিজেন্স গ্রুপের প্রধান রিতা কাৎজ। তিনি জানান, ঢাকায় বিদেশিদের পদচারণা রয়েছে এমন একটি রেস্টুরেন্টে হামলার দায় স্বীকার করেছে আইএস।আইএসের বার্তা সংস্থা আমাক এজেন্সি দাবি করেছে, তাদের কমান্ডোরা এ হামলা চালিয়েছে।
আইসের দায় স্বীকার এ হামলায় এরইমধ্যে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। জিম্মি অবস্থায় রয়েছেন ২০ বিদেশিসহ অনেকে। র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ সাংবাদিকদের বলেছেন, স্প্যানিশ ওই রেস্তোরাঁর ভেতর যারা আছেন তাদের জীবনের নিরাপত্তা অবশ্যই গুরুত্বপূর্ণ। যারা বিপথগামী লোকজন ভেতরে অবস্থান নিয়েছে, তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলতে চাই।
/এমপি/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি