‘মানুষ রুখে দাঁড়ালে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ ঠাঁই পাবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৬, ১৪:১৪ আপডেট : ০২ জুলাই ২০১৬, ১৬:১৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষ রুখে দাঁড়ালে সন্ত্রাস ও জঙ্গিবাদ ঠাঁই পাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে এই ধরনের ঘটনা এটাই প্রথম উল্লেখ করে তিনি বলেন, ‘ভবিষ্যতে এই ধরনের ঘটনা বাংলাদেশে যেন না ঘটে সেটা আমরা চাই। যেখানে এই ধরনের অপরাধীরা থাকবে সেখানে জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, আমরা মাত্র ১০ ঘণ্টার মধ্যে কমান্ডো অভিযানের মাধ্যমে জিম্মি সমস্যার সমাধান করেছি। সন্ত্রাসীদের খতম করেছি। ওইখানে যারা জঙ্গি সন্ত্রাসী ছিল তারা সবাই নিহত হয়েছে। আমরা ১৩ জনকে জীবিত উদ্ধার করেছি। তবে কয়েকজনকে বাঁচাতে পারিনি।'
শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গুলশানে হোটেলে হামলাকারীদের কোনও ধর্ম নেই। এরা মুসলমান নয়। সন্ত্রাসই তাদের ধর্ম।

প্রধানমন্ত্রী বলেন, ‘এশার আজান দিয়েছে। তারা যাবে নামাজ পড়তে। কিন্তু তারা গেল খুন করতে। হত্যাকারীরা নিজেরাও বাঁচতে পারেনি। তাদের পরিবার কী পেল? যাক হামলাকারীদের আমরা কতল করতে পেরেছি।’

টেলিভিশন সম্প্রচারের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘টেলিভিশনগুলো সব সম্প্রচার করছিল। বলা হচ্ছে র‌্যাব অভিযান চালাবে। র‌্যাব কোথায় কাপড় পরছে, কোথায় দাঁড়াচ্ছে সব দেখাচ্ছে। বিজিবির ঘটনায় যখন অভিযান চলেছে তখনও এই অবস্থা দেখেছি। কেনো তারা বোঝে না, তারা যে এসব দেখাচ্ছে অপরাধীরাও তো তা সব দেখছে। তারাও তো সতর্ক হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে ওখানকার ইন্টারনেট, ভাইবার বন্ধ করতে হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমেরিকাতে এই ধরনের হামলার ঘটনায় কদিন আগে ৩০ জন মারা গেল। একটি লাশের ছবিও তারা মিডিয়াতে দেখায়নি। আর আমাদের দেশে ছবি দেখানোর জন্য কমপিটিশন পড়ে যায়।’

টেলিভিশনের মালিকদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘কাল কারা কী করেছে সবই আমি জানি। এই প্রাইভেট টেলিভিশনের লাইসেন্স আমার দেওয়া। দিতেও যেমন পারি, নিতেও পারি। এটা ছেলে খেলা নয়। সবাইকে আরও সতর্ক হতে হবে।’ তিনি বলেন,‘টেলিভিশনগুলো জনসাধারণের সচেতনতা বাড়াতে প্রচারণা চালাতে পারে। যেন তরুণসমাজ বিপথগামী না হয়।’

পিএইচসি/এপিএইচ/

আরও পড়ুন:
কমান্ডো অভিযানে মাত্র ১০ ঘণ্টার মধ্যে গুলশানে জিম্মি সংকটের অবসান: প্রধানমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রীর পকেট কেটে ৫০ হাজার টাকা, ধাওয়া করে ধরলো ট্রাফিক পুলিশ
যাত্রীর পকেট কেটে ৫০ হাজার টাকা, ধাওয়া করে ধরলো ট্রাফিক পুলিশ
ইউল্যাবে এইচআর সামিট, চাকরির বাজারে এআইয়ের প্রভাব নিয়ে আলোচনা
ইউল্যাবে এইচআর সামিট, চাকরির বাজারে এআইয়ের প্রভাব নিয়ে আলোচনা
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে বলপ্রয়োগের অভিযোগ, ভারত সফরে রুবিওকে হস্তক্ষেপের আহ্বান
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে বলপ্রয়োগের অভিযোগ, ভারত সফরে রুবিওকে হস্তক্ষেপের আহ্বান
অজয়-কাজলের পরিবারে অঘটন! ভাঙা হলো তারকা দম্পতির বাংলো
অজয়-কাজলের পরিবারে অঘটন! ভাঙা হলো তারকা দম্পতির বাংলো
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি