মাহমুদ আলীকে ইতালি ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৬, ২০:৪২আপডেট : ০২ জুলাই ২০১৬, ২০:৫৫

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী গুলশানে সন্ত্রাসী আক্রমণে ২০ বিদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ইটালি ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।
এ আক্রমণে জাপান ও ইটালির একাধিক নাগরিক  মারা গেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুপুর ১২ টায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে কথা বলে তার উদ্বেগ ও সমবেদনা জানান।
ইটালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেন্টিলোনি একই সুরে বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় তাদের পক্ষে যতদূর সম্ভব তারা সহায়তা দেবেন।
কর্মকর্তা বলেন, উভয় পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীকে অনুরোধ করেছেন তাদের নাগরিকদের মৃতদেহ যতদ্রুত সম্ভব দেশে ফেরত পাঠানোর জন্য।
ইটালিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাহমুদ আলী নিশ্চিত করেছেন ২০ জন জিম্মি নিহত হয়েছেন এবং ১৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
তবে কোন দেশের কত নাগরিক মারা গেছেন সেটি স্থানীয় কর্তৃপক্ষ নির্ধারণ করতে পারেনি।

ফ্রেঞ্চ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক সমস্যা এবং ফ্রান্স আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সব জায়গায় এটি মোকাবিলা করতে বদ্ধপরিকর।

শুক্রবার রাতে এ আক্রমণের পর শনিবার যুক্তরাজ্য পররাষ্ট্র মন্ত্রণালয় তার  নাগরিকদের ভ্রমণ সতর্কতা পরিবর্তন করেছে।

নতুন ভ্রমণ সতর্কতায় যুক্তরাজ্য নাগরিকদের সাবধানে চলাফেরা করার জন্য এবং স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ মেনে চলতে বলা হয়েছে।

এছাড়া যেসব জায়গায় বিদেশি নাগরিকেরা বড় আকারে জমায়েত হন, সেসব জায়গায়- যেমন আন্তর্জাতিক হোটেল, ক্লাব, বড় সুপারমার্কেট ও রেস্টুরেন্ট যুক্তরাজ্য নাগরিকদের এড়িয়ে চলতে বলা হয়েছে।

এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুগো স্যুয়ার এক টুইট বার্তায় এধরনের আক্রমণের তীব্র নিন্দা জানান।

ইউরোপিয়ান কমিশনের হাই রিপ্রেজেন্টিটিভ ফেডেরিকা মোঘেরিনি এক বার্তায় বলেছেন,‘গতকাল রাতে ঢাকায় কয়েকজন ইউরোপিয়ানসহ বাংলাদেশি ও বিদেশি নাগরিক আহত ও নিহত হন এবং এটি সারা বিশ্বের  জন্য একটি চ্যালেঞ্জ।’

সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক ঝুঁকি এবং আন্তর্জাতিক সমাজকে একসঙ্গে এটি মোকাবিলা করতে হবে।

ওই বার্তায় আরও বলা হয়,আমি ইতালিয়ান পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেন্টিলোনির সঙ্গে যোগাযোগ রাখছি এবং বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়ন দূতাবাসকে ইতালিয়ান দূতাবাসকে সর্বতো সহায়তা করতে বলেছি।

আজকে এ দিনে আমরা বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি, যারা এ আক্রমণের শিকার।

এসএসজেড/ এপিএইচ

আরও পড়ুন:

জঙ্গিবাদ সংকটে সম্মিলিত প্রতিরোধ চায় রাজনৈতিকদলগুলো

‘হামলাকারী সাত-আট জন, তখন কাস্টমার ছিল প্রায় ২০ জন’

কমান্ডো অভিযানে মাত্র ১০ ঘণ্টার মধ্যে গুলশানে জিম্মি সংকটের অবসান: প্রধানমন্ত্রী

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম