এসি রবিউলের মা

ওদের এখন কে দেখবে?

জাকিয়া আহমেদ
০৪ জুলাই ২০১৬, ২৩:০৩আপডেট : ০৪ জুলাই ২০১৬, ২৩:১৪


রবিউলের মা আমার দুইটা ছেলে ছিল। ছাত্র থাকতেই ওদের বাবা মারা যায়। অনেক কষ্টে ওদের লেখাপড়া শিখাইছি। লেখাপড়া শেষ করে চাকরিতে এলো। ভাবলাম, আমার দুঃখের দিন শেষ হলো। কিন্তু দুঃখের দিন ঘুঁচতে না ঘুঁচতেই আমার ছেলেটা চলে গেল। দেশের জন্য প্রাণ দিলো, আমার ছোট ছেলেটার মাথার ওপর থেকে ছায়াটাও উঠে গেল। এখন আমাদের কে দেখব, কেউতো রইলো না, কী হবে এখন! কান্নাভরা কণ্ঠে কথাগুলো বলেন গুলশানে হামলাকারীদের বোমায় নিহত গোয়েন্দা পুলিশের এসি রবিউল করিমের মা।
সোমবার গুলশান হামলায় নিহতদের শ্রদ্ধা জানানো হয় আর্মি স্টেডিয়ামে। সেখানেই ছোট ছেলে সামসুজ্জামান ও নিহত রবিউলের শিশুপুত্রকে নিয়ে হাজির হন তিনি। বসে ছিলেন একটি চেয়ারে, শুধু চোখ থেকে পানি পড়ছিল, কথা বলছিলেন ধীরে ধীরে।
নিহত রবিউল ইসলামের মা বলেন, আমার একটি নাতি আছে, আর একজন আসতেছে আগস্ট মাসে। ওদের কে দেখবে, কে ওদের দেখে রাখবে। বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
তিনি বলেন, আমার ছেলেবউ আর আমার ছোট ছেলেটার কী হবে? ওর স্কুলটার কী হবে? এদের সবার ভবিষ্যৎ আল্লাহর ওয়াস্তে সরকারের হাতে তুলে দিলাম, যা করার উনিই করবেন।
রবিউলের ছোট ভাই ও ছেলে তিনি বলেন, সরকারের কাছে আবেদন করছি, আমরা যেন একটু বাঁচতে পারি সে ব্যবস্থা যেন তারা করেন। আমার ছেলেবউ বা ছোট ছেলেটির যেন একটি কাজের ব্যবস্থা সরকার করে দেয়, নয়তো আমরা মরে যাবো।
রবিউল ইসলামের মা যখন এসব কথা বলছেন, পাশেই ভাইয়ের ছেলে সাজিদুল করিমকে কোলে নিয়ে দাঁড়িয়ে ছিলেন রবিউলের ছোট ভাই সামসুজ্জামান।
তিনি বলেন, ভাইয়ার এই ছেলেটি ছিল খুবই চঞ্চল, হাতে মুখে কথা বলতো, বাবা ছাড়া কিছুই বুঝতো না। কিন্তু ভাইয়ার দাফনের পর থেকেই সে একেবারেই চুপ হয়ে গেছে। ঠিকমতো খাচ্ছেও না, কথাও বলছে না। মাঝে মাঝে শুধু বলে, বাবা সেদিন (দাফনের দিনে) তার সঙ্গে কথা বলেনি কেন।
উল্লেখ্য, গত ১ জুলাই দিবাগত রাতে গুলশান হামলায় নিহত হন গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম। বন্ধুদের কাছে যিনি রবি কামরুল নামেই পরিচিত ছিলেন।
গত শনিবার রাত সাড়ে আটটার দিকে মানিকগঞ্জের কাটি গ্রামে নেওয়া হয় তার মরদেহ। আর মরদেহ বাড়ি পৌঁছার পর বৃষ্টি উপেক্ষা করে হাজারো জনতা সেখানে ভিড় জমান। রাত ১১টার দিকে তৃতীয় জানাজা শেষে লাশ দাফন করা হয়। জানাজা হয় তার মাধ্যমিক বিদ্যাপীঠ আটিগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে।

এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান