শোলাকিয়ার হামলাকারীদের বয়স ২০ থেকে ২৫

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৭ জুলাই ২০১৬, ১৫:৩৩আপডেট : ০৭ জুলাই ২০১৬, ১৯:৫৮

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের পাশে বোমা হামলাকারীরা সবাই যুবক বয়সী। তাদের প্রত্যেকের বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। সাত থেকে আটজনের একটি দল এই বোমা হামলা চালিয়েছে বলেও পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র নিশ্চিত করেছে।

শোলাকিয়া হামলা
পুলিশ জানায়, হামলাকারীদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তাদের প্রত্যেকের পরনে পাঞ্জাবি ও পায়জামা । মুসল্লিদের সঙ্গে মিশে তারা পুলিশের কাছাকাছি চলে আসে এবং কিছু বুঝে ওঠার আগেই অতর্কিতে তারা বোমা নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা অসম্ভব ক্ষিপ্রতার সঙ্গে পুলিশের ওপর হামলা করে। তারা বোমা নিক্ষেপের সঙ্গে সঙ্গে চাপাতি দিয়ে পুলিশের ওপর ঝাপিয়ে পড়ে। এলোপাতাড়ি কুপিয়ে তারা পুলিশ সদস্যদের জখম করে। পুলিশ গুলি চালালে তারাও দ্রুততার সঙ্গে পাল্টা গুলি ছোড়ে।
এদিকে,নিহত হামলাকারীর পরনে রয়েছে  হালকা  নীল পাঞ্জাবি ও পায়জামা। আটক এক সন্দেহভাজন হামলাকারীর পরনে  লাল রঙের পাঞ্জাবি।  এই যুবকের মুখে ফ্রেঞ্চকাট দাড়ি রয়েছে।
পুলিশ জানায়, আহত অবস্থায় ঘটনাস্থল থেকে আবু মুকাদ্দিন, মামুন ও আহসানুল্লাহ নামে তিনজনকে আটক করা হয়েছে। তবে নিহত সন্দেহভাজনের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
প্রসঙ্গত, কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের আধা কিলোমিটারের মধ্যে বোমা হামলায় দুই পুলিশ সদস্যসহ চারজন নিহত এবং কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন, তার নাম ঝর্ণা রানি ভৌমিক।  প্রাথমিকভাবে জানা গেছে, তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নিহত আরেকজন হামলাকারী বলে জানিয়েছে পুলিশ।

/এমও/ এপিএইচ/

আরও পড়ুন:

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম