আজ জামালপুরের ৮ ‘রাজাকারের’ রায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৬, ০৯:০২আপডেট : ১৮ জুলাই ২০১৬, ০৯:০২

আইসিটি

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামালপুরের সৈয়দ আশরাফ হোসেনসহ ৮ ‘রাজাকারের’ বিচারের রায় আজ সোমবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ৮ আসামির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় জামালপুরে ১০ হাজার মানুষ হত্যার অভিযোগ রয়েছে।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রায়ের দিন ধার্য করেন। এ রায়টি হবে ট্রাইব্যুনালের ২৫তম রায়।

আট আসামি হলেন, ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক শরীফ আহাম্মেদ ওরফে শরীফ হোসেন, মো. আশরাফ হোসেন, মো. আব্দুল মান্নান, মো. আব্দুল বারী, হারুন, মো. আবুল হাশেম, অ্যাডভোকেট মো. শামসুল হক ওরফে বদর ভাই এবং এস এম ইউসুফ আলী। এদের মধ্যে শামসুল ও ইউসুফকে গ্রেফতার করা হয়েছে। বাকি ছয়জনকে পলাতক দেখিয়ে এ মামলার বিচার চলে।

যুদ্ধাপরাধের পাঁচ অভিযোগে গত বছর ২৬ অক্টোবর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই আটজনের বিচার শুরু করে ট্রাইব্যুনাল।

প্রসঙ্গত, ট্রাইব্যুনাল এ পর্যন্ত ২৪টি মামলায় ৩৪ জনকে বিভিন্ন দণ্ড প্রদান করেন।  এরমধ্যে ২৩ জনের মৃত্যুদণ্ড,  এক জনের যাবজ্জীবন, একজনের ৯০ বছরের কারাদণ্ড  এবং ১১ জনকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে। এরমধ্যে পলাতক আছে ৯ জন। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলে চূড়ান্ত রায়ে ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকরা করা হয়েছে। আর একজনকে মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

ইউআই/এইচকে/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌকা ভ্রমণে এসে পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতার লাশ উদ্ধার 
নৌকা ভ্রমণে এসে পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতার লাশ উদ্ধার 
ব্যাংকিং খাতে জেন্ডার সমতা, সংখ্যার বাইরে বাস্তবতা
ব্যাংকিং খাতে জেন্ডার সমতা, সংখ্যার বাইরে বাস্তবতা
ট্রেনে শুকনো নারকেল নিষিদ্ধ কেন?
ট্রেনে শুকনো নারকেল নিষিদ্ধ কেন?
ইসলামী ব্যাংকের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা ও গ্রাহকদের পাল্টাপাল্টি অবস্থান
ইসলামী ব্যাংকের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা ও গ্রাহকদের পাল্টাপাল্টি অবস্থান
সর্বাধিক পঠিত
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ