জঙ্গিবাদের বিরুদ্ধে আবারও সবাইকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৬, ১৪:৩৫আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১৪:৪০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে আবারও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে জঙ্গিবাদের বিরুদ্ধে মতৈক্য গড়ে তুলতে জনগণকেও সংশ্লিষ্ট করার তাগিদ দেন তিনি।
সোমবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আলোচনার এক পর্যায়ে প্রধানমন্ত্রী এসব পরামর্শ দেন। বৈঠকের বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী তার সম্প্রতিক মঙ্গোলিয়া সফর সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় তিনি জানান, সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশসহ সারা বিশ্বে ঐকমত্যের সৃষ্টি হয়েছে। যেহেতু জনগণই ক্ষমতার উৎস, সেহেতু জনগণকে এ কাজে সম্পৃক্ত রাখতে হবে।
অন্যদিকে, বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, প্রধানমন্ত্রী এবারের মঙ্গোলিয়া সফর খুবই ফলপ্রসূ হয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ে তিনি বিশ্ব নেতাদের সঙ্গে কথা বলেছেন।
/ওফ/এসএনএইচ/ এপিএইচ/

আরও পড়ুন:

বাংলাদেশ-ভারত বন্দি বিনিময় চুক্তির সংশোধনী অনুমোদিত

সম্পর্কিত
সর্বশেষ খবর
কেবল প্রেম-রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
কেবল প্রেম-রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
ভারতের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি নিগার, বিসিবি যা বলছে
ভারতের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি নিগার, বিসিবি যা বলছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
আজ ইতিবাচক চিন্তা দিবসে বদলান ভাবনার ধরন
আজ ইতিবাচক চিন্তা দিবসে বদলান ভাবনার ধরন
সর্বাধিক পঠিত
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ