সন্ত্রাসবাদ দমন

পররাষ্ট্র সচিব- মার্কিন রাষ্ট্রদূত বৈঠক আজ

শেখ শাহরিয়ার জামান
২৬ জুলাই ২০১৬, ০১:১৮আপডেট : ২৬ জুলাই ২০১৬, ০২:০০

পররাষ্ট্র সচিব শহীদুল হক ও মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট

সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিয়ে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক ও মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট আজ মঙ্গলবার বৈঠক করবেন।
সরকারের একজন কর্মকর্তা বলেন, জুলাই মাসের প্রথম সপ্তাহে দুইটি সন্ত্রাসী ঘটনার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরকারকে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়।
এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রধান তদন্তকারী সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন গুলশান সন্ত্রাসী হামলার তদন্তে যুক্ত হয়েছে এবং সন্ত্রাসীদের ডিএনএ পরীক্ষার নমুনা যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। এছাড়া, বাংলাদেশের পুলিশের একটি দলকে সন্ত্রাসবাদ দমনে প্রশিক্ষণ দেওয়ার জন্য আগামী দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের একটি দল ঢাকায় আসবে বলে জানান তিনি।
ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিশা দেশাই বিসওয়াল জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ঢাকা সফর করেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তাদের সহযোগিতার একটি প্রস্তাব হস্তান্তর করেন। সরকার প্রস্তাবটি বিবেচনা করছে এবং ভবিষ্যতে  যুক্তরাষ্ট্রের কাছ থেকে কি ধরনের সহযোগিতা নেওয়া যায় তা পর্যালোচনা করছে।
তিনি বলেন, নিশা দেশাইয়ের ওই প্রস্তাব দেওয়ার পরে পররাষ্ট্র সচিব ও রাষ্ট্র্রদূতের মধ্যে দেখা হয়নি। সেই হিসাবে এটি একটি ফলোআপ বৈঠক।

নিশা দেশাইয়ের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাতের সময়ে প্রধানমন্ত্রী তথ্য আদান-প্রদানের ওপর জোর দেন । বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সহযোগিতার সমঝোতা স্মারকের আওতায় বিষয়টি কিভাবে আরও জোরদার করা যায় তা বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।

আরও পড়তে পারেন: হয়ত অন্য কোথাও চাকরি পাবো কিন্তু এমন প্রতিষ্ঠান পাবো না


আরও পড়ুন: ‘ইনু আমাদের চোর বানিয়েছেন’

/এসএসজেড/এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম