ভবনটিতে যা আছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৬, ০৬:৪৪আপডেট : ২৬ জুলাই ২০১৬, ২০:৪৪

কল্যাণপুরের পাঁচ নম্বর সড়কের এই বাড়িতেই ছিল ১১ জঙ্গি

রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর রোডের ৫ নম্বর ভবনটি জাহাজ বিল্ডিং নামেই পরিচিত। পাঁচ তলা এই ভবনের দোতলায় থাকেন বাড়িওয়ালা। তিনতলা ফ্যামিলি ভাড়া দেওয়া। চার ও পাঁচ তলায় মেস। ভবনটির প্রতি তলায় ৪টি করে ইউনিট রয়েছে। এই ৫ তলায় ভাড়া নেয় জঙ্গিরা।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে মিরপুর থানা পুলিশ, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিলে কল্যাণপুরের মেস বাসায় জঙ্গিবিরোধী তল্লাশী শুরু করেন। কল্যাণপুরের ৬ নম্বর রোড থেকে তল্লাশী শুরু হয়। কয়েকটি মেসে

অভিযান চালিয়ে তারা ৫ নম্বর রোডের ওই ভবনটিতে ঢোকার চেষ্টা করেন।

জানা যায় ,পুলিশ যখন তৃতীয় তলায় উঠে তখন পঞ্চম তলা থেকে জঙ্গিরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে প্রতিরোধ শুরু করে।তারা গুলি ও হাত বোমা নিক্ষেপ নিক্ষেপ করে পুলিশকে লক্ষ্য করে। পুলিশও এসময় পাল্টা গুলি চালায়। এতে একজন

সন্দেহভাজন জঙ্গি সদস্য গুলিবিদ্ধ হন। জঙ্গিদের আরেকজনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ।

ওই বাসার একজন ভাড়াটিয়ার নাম শাহীন। ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। পরে শাহীন তার বাবা জহুর আলীর সঙ্গে টেলিফোনে কথা বলেন। বাবাকে উদ্ধৃত করে তিনি জানান, পুলিশ ভবনের তিন তলা পর্যন্ত উঠলেই উপর থেকে জঙ্গিরা হামলা

চালায় পুলিশের ওপর।
শাহীন আরও জানান, তিনি ওই ভবনে ভাড়া থাকলেও জানতেন না এই ভবনে জঙ্গি রয়েছে।

 আরও পড়তে পারেন: ‘আমরা খুব বিপদে আছি, শুধু গুলি আর গুলি’

এনএল/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এআইয়ের যুগে বদলে যাচ্ছে দেশের শিক্ষা: আছে ঝুঁকি, প্রস্তুতি কতটা? 
এআইয়ের যুগে বদলে যাচ্ছে দেশের শিক্ষা: আছে ঝুঁকি, প্রস্তুতি কতটা? 
বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি ১০ কোচ, তালিকায় কারা আছেন?
বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি ১০ কোচ, তালিকায় কারা আছেন?
হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা
হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা
আজ বৃষ্টি হতে পারে যেসব এলাকায়
আজ বৃষ্টি হতে পারে যেসব এলাকায়
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’