‘আমরা খুব বিপদে আছি, শুধু গুলি আর গুলি’

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ জুলাই ২০১৬, ০৬:০৬ আপডেট : ২৬ জুলাই ২০১৬, ২০:৩৯

রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে অভিযান চালানোর শুরুতেই পুলিশের উপর দেশীয় হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ ছাড়াও গুলি চালিয়েছে জঙ্গিরা। সোমবার দিবাগত রাতে স্থানীয় এক বাসিন্দা শামসুল আলম তার নিজের ফেসবুকে এসব ঘটনার কথা জানিয়েছেন।

শামসুল আলমের ফেসবুক স্ট্যাটাস বিস্ফোরণ আর গুলির শব্দের পাশাপাশি জঙ্গিদের স্লোগান পাশের ৩ নম্বর রোড থেকে শোনা গেছে বলেও জানান তিনি। গুলি আর জঙ্গিদের স্লোগানের বিষয়ে ৪ ঘণ্টা আগে ফেসবুকে শামসুল আলম লেখেন, ‘আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা খুব বিপদে আছি। শুধু গুলি আর গুলি, জঙ্গিদের স্লোগান। কল্যাণপুর ৩ নম্বর রোড। জানি না বাহিরে কি হচ্ছে।’

এর কাছাকাছি সময়েই আরেক স্ট্যটাসে তিনি লেখেন, ‘আল্লাহ আমাদের রক্ষা কর। আমরা প্রশাসনকে একাধিকবার জানাচ্ছি, তারা শুধু বলছে তারাও নাকি অপারেশনে আছে। কিন্তু আমরা শুধু জঙ্গিদেরই আওয়াজ শুনছি।’

শামসুল আলমের ফেসবুক স্ট্যাটাস পরে সর্বশেষ স্ট্যাটাসে তিনি জানান, ‘সর্বশেষ ৩.১৭ মিনিটে জঙ্গিদের স্লোগান আর গুলির শব্দ শুনেছি। এখন নিঃশব্দ। প্রশাসন বা জঙ্গি, কোনও পক্ষেই আওয়াজ নেই। সম্ভবত আমাদের বাসার গেট ভেঙে ফেলা হয়েছে। আমাদের বাসায় সম্ভবত প্রশাসন অবস্থান করছে। তবে ১০০% বলতে পারছি না। কিছু সূত্রে জানতে পারলাম সকাল প্রশাসনের অভিযান চলবে। জানি না কি হয়। সবার কাছে দোয়া চাই। আমাদের জন্য দোয়া করুন।’

প্রসঙ্গত, রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে অভিযান চালাচ্ছে পুলিশ। সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে কল্যাণপুর ৫ নম্বর সড়কে পুলিশ এ অভিযান শুরু করে। এসময় পুলিশকে লক্ষ্য করে দেশীয় হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে জঙ্গিরা। এতে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিষেধাজ্ঞা এড়াতে ডিজেলের নামে ইরানি জেট ফুয়েল কিনছে মিয়ানমার
নিষেধাজ্ঞা এড়াতে ডিজেলের নামে ইরানি জেট ফুয়েল কিনছে মিয়ানমার
আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যে এইচআরএসএসের উদ্বেগ ও নিন্দা
আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যে এইচআরএসএসের উদ্বেগ ও নিন্দা
বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
শিল্পকলা একাডেমির গেটে ককটেল বিস্ফোরণ, মূল হোতা গ্রেফতার
শিল্পকলা একাডেমির গেটে ককটেল বিস্ফোরণ, মূল হোতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি