ডাচ বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) প্রেসিডেন্ট মো. হাসান খালিদের লাশ রাজধানীর পাশে কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি ফেরদৌস তার মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করেছেন।
নিহত হাসান খালিদের স্ত্রীর বড় ভাই শরিফুল ইসলাম জানান, শনিবার সকালে অফিসে যাওয়ার জন্য রেডি হন হাসান। টেবিলে তার নাস্তা নেওয়া হয়। এ সময় ওষুধ আনার কথা বলে তিনি নিচে যান। এরপর তিনি আর ফেরত আসেননি। আমরা আত্মীয়-স্বজনের বাসায় খোঁজ করি। বাসার নিচে দুটি ওষুধের দোকান আছে। সেখানে খোঁজ করার পর তারা জানায় তাদের ওখানে যাননি। এরপর রাতেই ধানমণ্ডি থানায় জিডি করি। আজকে বুড়িগঙ্গায় লাশ উদ্ধারের পর ছোট ভাই মুরাদ কেরানীগঞ্জ মডেল থানায় যায়। সেখানে তার লাশ শনাক্ত করে।
উল্লেখ্য, রাজধানীর ধানমণ্ডি থেকে শনিবার (২৩ জুলাই) ডিবিসিসিআই-এর প্রেসিডেন্ট মো. হাসান খালিদ নিখোঁজ হন। এ ঘটনায় শনিবার রাতেই ধানমণ্ডি থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার।
(এ সংক্রান্ত আগের খবর- ডিবিসিসিআই প্রেসিডেন্ট হাসান খালিদ নিখোঁজ)
আরও পড়ুন-
কল্যাণপুরে সফল অভিযান দেশ ও জনগণকে বিরাট ক্ষতির হাত থেকে রক্ষা করেছে: প্রধানমন্ত্রী
গুলশানের মতো বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের: আইজিপি
মানিকগঞ্জ ও পাবনায় যমুনার দুর্গম চরে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান চলছে
/এআরআর/এফএস/বিটি/







