সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাস বন্ধ ঘোষণা

দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৬, ১৫:৫২আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৬:৩৩

দারুল ইহসান বিশ্ববিদ্যালয় দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার (২৬ জুলাই) সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়। একই সঙ্গে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সরকার।

হাইকোর্টের সাম্প্রতিক এক রায়ের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় সোমবার এ সংক্রান্ত এক আদেশ জারি করে। মঙ্গলবার এক তথ্য বিবরণীতে তথ্য জানানো হয়।

হাইকোর্টের রায় অনুযায়ী দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম (আউটার ক্যাম্পাসসহ) বন্ধ ঘোষণা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়।

দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আজরাফ আহমেদকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

তবে বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ কর্মকর্তা জুলফিকার আলী খান বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা শিক্ষা মন্ত্রণালয় এমনকি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার বিষয়ে কোনও চিঠি পাইনি। আমরা টিভি ও অনলাইন পত্রিকায় দেখেছি। তবে চিঠি পেলে আমরা পরবর্তী করণীয় সম্পর্কে জানাবো এবং সবাই জানতে পারবে। 




আরও পড়ুন- 

কল্যাণপুরে সফল অভিযান দেশ ও জনগণকে বিরাট ক্ষতির হাত থেকে রক্ষা করেছে: প্রধানমন্ত্রী


গুলশানের মতো বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের: আইজিপি

মানিকগঞ্জ ও পাবনায় যমুনার দুর্গম চরে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান চলছে

/আরএআর/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান