৯ জঙ্গির ময়নাতদন্ত হবে বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৬, ১৯:৪২ আপডেট : ২৬ জুলাই ২০১৬, ২০:১৮

লাশ নেওয়া হচ্ছে ঢামেকে রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় যৌথবাহিনীর অভিযানে নিহত ৯ জঙ্গির ময়নাতদন্ত আজ মঙ্গলবারের বদলে আগামীকাল বুধবার সকালে সম্পন্ন হবে।
ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জঙ্গিদের ময়নাতদন্তের জন্য তাকে প্রধান করে তিন সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। টিমের বাকি দুই সদস্য হলেন প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস ও প্রভাষক কবীর সোহেল।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সোহেল মাহমুদ বলেন, নিহত জঙ্গিদের প্রত্যেকের শরীরেই গুলির চিহ্ন দেখা গেছে। নিহত জঙ্গিদের লাশ ফরেনসিক বিভাগ বুঝে নিয়েছে।

তিনি জানান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা ৯ জঙ্গির ময়নাতদন্ত আজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে তা সম্ভব হচ্ছে না। তাদের ময়নাতদন্ত আগামীকাল বুধবার সকালে সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৬ জুলাই) ভোরে কল্যাণপুরে ৫ নম্বর রোডের ৫ তলা ভবনে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত হয়। অপারেশন স্টর্ম-২৬ নামে প্রায় এক ঘণ্টাব্যাপী এই অভিযান চলে। অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান এই খবর নিশ্চিত করেন।  জঙ্গিরা নিহত হওয়ার পর পুলিশ অভিযান সমাপ্ত ঘোষণা করে।

র‌্যাব-পুলিশের অন্তত এক হাজার সদস্য অভিযানে অংশ নেন। সোমবার রাত সাড়ে ১১টা থেকে ভবন ও তার আশেপাশের এলাকা ঘিরে রেখেছিল পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এই অভিযান শুরু হয়। ওই ভবনে ১১ জন জঙ্গি ছিল। এর মধ্যে সোমবার রাতে ভবনটি থেকে লাফিয়ে পালানোর সময় রাকিবুল হাসান রিগ্যান নামে এক জঙ্গিকে গুলি করে আটক করে পুলিশ। আরেকজন পালিয়ে যায়।

আরও পড়ুন- অপারেশন স্টর্ম-২৬ এর সব খবর

/এআইবি/এমও/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংক পেলো নতুন এমডি
জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংক পেলো নতুন এমডি
আইজিপির ক্রসফায়ার মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে স্পষ্ট ব্যাখ্যা দাবি করলো আসক
আইজিপির ক্রসফায়ার মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে স্পষ্ট ব্যাখ্যা দাবি করলো আসক
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুট: জামায়াত এমপির জামাতাসহ ২ জনের জামিন
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুট: জামায়াত এমপির জামাতাসহ ২ জনের জামিন
টানা চতুর্থবার দেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক ইউসিবি
টানা চতুর্থবার দেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক ইউসিবি
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি