শিক্ষার্থীদের দায়িত্ব পিস স্কুল কর্তৃপক্ষকেই নিতে হবে: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৬, ১৪:০৫আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১৪:২১

শিক্ষামন্ত্রী
বন্ধের নির্দেশ দেওয়া পিস স্কুলগুলোর শিক্ষার্থীদের দায়দায়িত্ব ওই সব স্কুল কর্তৃপক্ষকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন তারা প্রতারণা করে স্কুল পরিচালণা করেছে, এর দায় তাদের।

বুধবার (৩ আগস্ট) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ইয়ং চেঞ্জ মেকার্স কোয়ালিশন’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষার্থীদের দায়িত্ব তারাই নেবে, যারা তাদের এই পথে (স্কুলে) নিয়ে এসেছে।

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, পিস স্কুলের বিরুদ্ধে দেশবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে। মিডিয়া ও পুলিশ এজেন্সির মাধ্যমে এ স্কুলের অনেকগুলো শাখার তথ্য পেয়েছি। এখানে যারা পড়াচ্ছেন তারাও স্বাধীনতার পক্ষে নয়।

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম বলেন, দেশে যেসব শিক্ষা প্রতিষ্ঠান অনুমোদনহীন, এর মধ্যে পিস স্কুল অন্যতম।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় পিস স্কুলের শাখায় যে মানসিকতায় শিক্ষার্থীদের গড়ে তোলা হয়, তা ভবিষ্যত প্রজন্মের জন্য মঙ্গলজনক নয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে আমরা ইতোমধ্যে পিস স্কুলের কার্যক্রম বন্ধ রেখেছি। প্রতিষ্ঠানটির বিভিন্ন বিষয় আরও খতিয়ে দেখে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

লালমাটিয়ায় অবস্থিত পিস স্কুলটি সাউথশোর নামে রেজিস্ট্রেশন করেছে বলে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদেরকে জানিয়েছেন- বাংলা ট্রিবিউনের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রেজিস্ট্রেশন করলে তো অামি জানতাম। অামি প্রথম অাপনার কাছ থেকে জানলাম। বিষয়টি খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন- 

'সাউথশোর' নামে আসছে লালমাটিয়ার পিস স্কুল!
অভ্যুত্থান চেষ্টা থেকে জঙ্গিনেতা

/আরওআর/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের