শাহজালাল বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা প্রত্যাহার

চৌধুরী আকবর হোসেন
০৩ আগস্ট ২০১৬, ২৩:২৬আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ০০:০১

শাহজালালে আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইফতেখার জাহানকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ইফতেখার জাহানের পরিবর্তে সিভিল এভিয়েশনের একজন উপ-পরিচালক সাময়িকভাবে এই দায়িত্ব পালন করবেন।’
বিভিন্ন কারণে সমালোচিত এই কর্মকর্তাকে সর্বশেষ গত ১৮ এপ্রিল দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ সর্তক করে শাহজালালের ভ্রাম্যমান আদালত।
আরও জানতে পড়ুন: দোষী সাব্যস্ত করে শাহজালালের সিএসওকে সতর্ক করলেন আদালত
ওই সময় তার বিরুদ্ধে ‘যাত্রা হয়রানি সংক্রান্ত একটি অভিযোগের’ প্রাথমিক তদন্তে ভ্রাম্যমান আদালতকে অসহযোগিতা ও প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়টি প্রমান হয়। পরে তিনি ক্ষমা প্রার্থনা করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ তাকে সর্বোচ্চ সর্তক করেন।

এছাড়া ইফতেখার জাহানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ২০১৫ সালের ৯ এপ্রিল যুদ্ধাপরাধী গোলাম আযমের স্ত্রী ও পুত্রকে তিনি বিমানবন্দরে ভিআইপি প্রটোকল দিয়েছিলেন। সে সময়ে প্রশাসনিক ব্যবস্থা নিতে রুলও জারি করে হাইকোর্ট।

/সিএ/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম