সেই ‘বৃদ্ধ-শিশু’ ঢামেক হাসপাতালে ভর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৬, ১২:৩৫আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১৩:১৫

মাগুরায় বার্ধক্যে আক্রান্ত শিশু

‘জেনেটিক ডিজঅর্ডার’এ আক্রান্ত মাগুরার শিশু বায়েজিদকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে তাকে হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।

বয়স চার বছর হলেও বিরল ওই রোগের কারণে বায়েজিদকে বৃদ্ধ দেখা যায়। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন জানান, বায়েজিদ ঠিক কী রোগে আক্রান্ত হয়েছে, তা এখনি সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এ নিয়ে বোর্ড গঠন করা হবে, আলোচনা হবে, পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তারপর জানা যাবে, তার কী হয়েছে।

বায়েজিদের বাড়ি মাগুরার খালিয়া গ্রামে। তার বাবা লাভলু শিকদার, মা তৃপ্তি খাতুন। বায়েজিদের জন্ম ২০১২ সালের ১৪ মে। জন্মের পর থেকেই সমস্যা দেখা দেয় বায়েজিদের। বয়সের ছাপ পড়তে থাকে চেহারায়। তার মা-বাবা স্থানীয় বিভিন্ন হাসপাতালে দৌড়াদৌড়ি করেছেন; কিন্তু কোনও লাভ হয়নি।

চিকিৎসকদের ধারণা, বায়েজিদ ‘জেনেটিক ডিজঅর্ডার’ এ আক্রান্ত। চিকিৎসা বিজ্ঞানে যাকে বলা হয়, ‘প্রোজেরিয়া’ বা ‘হাচিনসন-গিলফোর্ড প্রোজেরিয়া সিনড্রোম’। পৃথিবীতে এ রোগে আক্রান্ত শতাধিক শিশু রয়েছে।

 /এআইবি/এআরএল/এসটি/   

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম