বঙ্গোপসাগরে নিখোঁজ ভারতীয় ট্রলারের অবস্থান শনাক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৬, ২৩:০৩আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ২৩:০৫

সাগরে ট্রলারডুবি (ফাইল ছবি) সুন্দরবনের দক্ষিণ-পশ্চিম অংশের হিরণ পয়েন্ট থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে নিখোঁজ হওয়া ভারতীয় মাছ ধরার ট্রলার ‘এফবি মহা গৌরী’কে শনাক্ত করা হয়েছে। রবিবার দুপুরে হিরণ পয়েন্ট থেকে ৫ নটিক্যাল মাইল দূরে ‘সারোয়ার স্যান্ড’ এলাকায় ফিশিং বোটটিকে আংশিক ভাসমান ও উল্টানো অবস্থায় শনাক্ত করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্ট গার্ডের সম্মিলিত উদ্ধার তৎপরতায় বোটটিকে তীরের কাছাকাছি এনে ভিতরে তল্লাশির চেষ্টা চলছে।
এর আগে, ট্রলারে থাকা ১৭ জন জেলের মধ্যে ২ জনকে জীবিত অবস্থায় এবং ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
ট্রলারটি উদ্ধারে গত শনিবার থেকে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড ও ভারতীয় কোস্টগার্ড সম্মিলিতভাবে অভিযান চালানো শুরু করে। এই উদ্ধার অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সাঙ্গু, এস আর আমিন ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট কাজ করছে।
প্রসঙ্গত, গতকাল শনিবার বিকালে খারাপ আবহাওয়ার কারণে ভারতীয় ফিশিং ট্রলারটি হিরণ পয়েন্ট থেকে ৪০ নটিক্যাল মাইল ও ফেয়ারওয়ে বয়া থেকে ১৭ নটিক্যাল মাইল দূরের গভীর সমুদ্রে ডুবে যায়।

/এসএসজেড/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান