উচ্চশিক্ষায় আসনের কোনও সংকট নেই: ইউজিসি চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৬, ১৯:২৭আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১৯:৪১

ইউজিসি চেয়ারম্যান এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করে দেশের শিক্ষার্থীদের একটা বড় অংশ উচ্চশিক্ষার জন্য যোগ্য হয়ে ওঠেন। কিন্তু প্রতিবছরই আসন সংকটের কারণে শতভাগ শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পাবেন কিনা তা নিয়ে নানা তর্কবিতর্ক শুরু হয়। তবে এবার উচ্চশিক্ষায় কোনও আসন সংকট নেই বলে সাফ জানিয়ে দিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান শেষে উচ্চশিক্ষার আসন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উল্লেখ্য, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছেন ৮ লাখ ৯৯ হাজার ১৫০ জন শিক্ষার্থী। এ সংখ্যার সঙ্গে যোগ হবে গতবারের ভর্তিচ্ছুরাও। সবমিলিয়ে প্রায় ১২ লাখের মতো শিক্ষার্থী ভর্তিযুদ্ধে নামবেন।
আসন সংখ্যার বিষয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন,গত বছরের হিসেব অনুযায়ী ৩৫ টি পাবলিক, ৮৩টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানে স্নাতক (পাস/সম্মান) শ্রেণিতে মোট আসন ৮ লাখ ৫৬ হাজার ৪৮৬টি।
ইউজিসি সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ৪ লাখ ৪৪ হাজার ২০০,৮৩টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ৫৫১টি, ৩৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ৫ লাখ ২১ হাজার ৬০৭টি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা ৩৪ হাজার এবং পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বাদে অন্যান্য প্রতিষ্ঠানের আসন সংখ্যা ১১ হাজার ৩৬৮টি।

চেয়ারম্যান বলেন,নতুন করে এবার বিভিন্ন প্রতিষ্ঠানে ২৮টি নতুন বিভাগ খোলা হয়েছে, যেগুলোতে প্রায় সাড়ে ৪ থেকে ৫ হাজার শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। সেই সঙ্গে জাতীয়, পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে নতুন বছরে ৫ থেকে ১০ শতাংশ আসন বাড়ানো হয়।

তিনি আরও বলেন, আবার কিছুসংখ্যক শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করতে যান, কেউ কেউ কারিগরি শিক্ষায় ভর্তি হন, নানা কারণে অনেকেই ঝড়ে পড়েন। ফলে সবার জন্য আসন নিশ্চিত করা সম্ভব তো বটেই বরং প্রতিবছরই আসন খালি থেকে যায়।

/আরএআর/ এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের