‘বসুন্ধরায় আগুনের সূত্রপাত এমএস সুজ থেকেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০১৬, ২০:২৭আপডেট : ২১ আগস্ট ২০১৬, ২০:২৭

রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলের আগুনের সূত্রপাত ভবনের ষষ্ঠ তলার এমএস সুজ থেকেই। রবিবার মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি এম এ হান্নান আজাদ বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন।

মেঘলা আকাশ, তারমধ্যে ছড়িয়ে যাচ্ছে বসুন্ধরার আগুনের ধোঁয়া তিনি জানান, এমএস সুজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এই দোকানটিসহ আশেপাশের আরও ৪/৫টি দোকান বন্ধ ছিলো। দোকানে চামড়া ও বিভিন্ন রকম জুতার আঠা থাকার কারণে আগুনের চেয়ে ধোঁয়া বেশি হয়েছে।

এর আগে, বসুন্ধরা সিটির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মোস্তফা রায়হেল ইমামও জানান, ষষ্ঠ তলার একটি লেদার সুজ-এর দোকানে অগ্নিকাণ্ডের সূচনা ঘটে। ভবনের সি-ব্লকের লেদারে আগুন লাগার কারণে ধোঁয়া বের হচ্ছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ রাত পৌনে ৮টার সময় সাংবাদিকদের বলেন, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। ২৪ থেকে ২৫টি দোকানে সামান্য আগুন রয়েছে। আমরা এখন দোকানের শাটার কেটে কাজ করছি।

প্রসঙ্গত, রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে সকাল সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের পরপর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় শপিং মল এবং আশেপাশের এলাকা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম