প্রকৃত মুক্তিযোদ্ধাদের খোঁজে কেন্দ্রীয় কাউন্সিল গঠনের দাবি আবু সাইয়ীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০১৬, ২২:১৬আপডেট : ২২ আগস্ট ২০১৬, ২২:১৭



সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়ীদ গ্রামে গ্রামে গিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করার জন্য কেন্দ্রীয় পর্যায়ে একটি কাউন্সিল গঠনের দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, লেখক, গবেষক ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়ীদ।

সোমবার (২২ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘মুক্তিযুদ্ধ সংগঠক পরিষদ’ আয়োজিত ‘কুরমাইল দ্য বেস্ট ক্যাম্প’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।

সাবেক এই প্রতিমন্ত্রী দাবি জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও সরকারের প্রতি আমার দাবি থাকবে, প্রকৃত মুক্তিযোদ্ধাদের খোঁজে কেন্দ্রীয় পর্যায়ে একটি কাউন্সিল গঠন করতে হবে যাতে ভুয়া মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করা যায়।

বঙ্গবন্ধু ৬৮ জনকে ‘বীরপ্রতীক’ সম্মান দিয়ে ছিলেন উল্লেখ করে আবু সাইয়ীদ বলেন, যেমন প্রকৃত মুক্তিযোদ্ধা আছে ঠিক তেমনি ভুয়া মুক্তিযোদ্ধা ও ভুয়া ‘বীরপ্রতীক’ও আছে। তাই, আজকে এই ভুয়া ‘বীরপ্রতীক’ ও মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করার সময় হয়েছে।

ঘরে বসে মুক্তিযোদ্ধা হয়েছেন এবং বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছেন এদের অবশ্যই চিহ্নিত করতে হবে। কারণ, এরা জাতির, মুক্তিযুদ্ধের ও দেশের শত্রু বলে মন্তব্য করেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী।

বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধকে ভূলণ্ঠিত করা হয়েছে এমন দাবি করে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়ীদ বলেন, তৎকালীন সময়ে বঙ্গবন্ধুকে হত্যা করে যারা বাংলাদেশকে মিনি পাকিস্তান বানাতে চেয়েছিল, তারাই এদেশের জঙ্গিবাদ উত্থানের জন্য দায়ী।

এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৫ আগস্টের অনুষ্ঠানে মুজিব কোট গায়ে দিয়ে যারা টাকা তোলেন, তারা হচ্ছে চোর ও প্রতারক।এরা মূলত বঙ্গবন্ধুকে ছোট করে। কারণ, মুজিব কোট হচ্ছে, আমাদের আদর্শের প্রতীক।

প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আমীরুল ইসলাম এ অনুষ্ঠানে বলেন, বঙ্গবন্ধুকে অসাংবিধানিকভাবে হত্যা করে রাষ্ট্র ক্ষমতা দখল করা হয়েছে। আর এইভাবে ক্ষমতা দখল থেকে বের হতে হলে, আইনের সঠিক শাসন ও সমতা থাকতে হবে।

প্রাথমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বঙ্গবন্ধুর আদর্শ পড়ানো হচ্ছে না। তাহলে এরা কীভাবে দেশের সঠিক তথ্য জানবে বলে মন্তব্য করেন ব্যারিস্টার আমীরুল ইসলাম।

দুর্নীতি ও সন্ত্রাস এক সাথে চলে উল্লেখ করে আমীরুল ইসলাম বলেন, যেখানে দুর্নীতি আছে, সেখানে সন্ত্রাসও আছে। কারণ, যেখানে দুর্নীতি থাকে, সেখানেই সন্ত্রাসের সৃষ্টি হয়। তাই, জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা যেভাবে দাঁড়িয়েছি, ঠিক সেভাবেই আমাদের দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে হবে।

সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়ীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, অধ্যাপক ড.আবু সাইয়ীদের সহধর্মিণী দিলরুবা আকুরি, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ প্রমুখ।

/এসআইএস/এবি/

 আরও পড়ুন

‘দুই দিনেই ৫ জিবি ডাটা খেয়ে ফেলল গ্রামীণফোন ’

গুলশান হামলায় নতুন নাম আবু সুলেমান

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান