দুই মাসের মধ্যে পাওনা পরিশোধ করতে হবে সিটিসেলকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৬, ১২:৪১আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ১২:৫১

হাইকোর্ট

বেসরকারি মুঠোফোন অপারেটর সিটিসেলকে আগামী দুই মাসের মধ্য পাওনা ৪৭৭ কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এ ছাড়া গত ১৭ আগস্টের পর থেকে প্রতিদিন যে ১৮ লাখ টাকা সিটিসেলের কাছে পাওনা হচ্ছে বিটিআরসির, সেটিও অনতিবিলম্বে পরিশোধের নির্দেশ দিয়ে আপিল বিভাগ বলেন, অন্যথায় বিটিআরসি যে কোনও সিদ্ধান্ত নিতে পারবে।

আজ সোমবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।

দুইমাসের মধ্যে পাওনা টাকা দুইভাগে ভাগ করে প্রথম মাসে দুই-তৃতীয়াংশ এবং পরবর্তী মাসে বাকি টাকা পরিশোধ করতে পারবে তারা।

এ সময় সিটিসেলের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ এবং বিটিআরসির পক্ষে ছিলেন ব্যারিস্টার ফজলে নূর তাপস ও রেজা-ই রাকিব।

এদিকে, সিটিসেলের বিলুপ্তি সংক্রান্ত আবেদনের শুনানির জন্য আগামী ৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট। সিটিসেলের কাছে প্রায় ৫০০ কোটি টাকা পাওনা রয়েছে সরকারের। বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও টাকা পরিশোধ না করায় এ সিদ্ধান্ত নেয় সরকার। এর বিপরীতে সিটিসেলের পক্ষ থেকে আবেদন করা হয়।

 /ইউআই/ এপিএইচ/

আরও পড়ুন:

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ৩২ নম্বরে কেরি

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেন কেরি

সাত দফা দাবিতে সিটিসেল কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী