বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কেরির শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৬, ১১:৪৮আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ১৭:০২

ধানমণ্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। ঢাকায় পৌঁছানোর পর হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি ৩২ নম্বরে আসেন। এ সময় তিনি বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন।

জন কেরি বিশেষ বিমান নিয়ে একদিনের সফরে আজ সোমবার সকাল সোয়া ১০টায় ঢাকায় পৌঁছান। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ককে আরও জোরদার ও নতুন পর্যায়ে নিয়ে যাওয়াই তার এ সফরের লক্ষ্য। একদিনের সফরে ব্যস্ত সময় পার করবেন মার্কিন মন্ত্রী।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জন কেরি সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হবে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়।

আনুষ্ঠানিক বৈঠকের পরে পদ্মাতেই ওয়ার্কিং লাঞ্চে অংশগ্রহণ করার পরে ধানমণ্ডি ২৭ সড়কের ইএমকে সেন্টারে বিকালে জন কেরি একটি অনুষ্ঠানে যোগ দেবেন।

সন্ধ্যায় বিদায় নেওয়ার আগে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা  বার্নিকাটের বাসায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার কথা  রয়েছে তার।

২০১২ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সফরের চার বছর পরে যুক্তরাষ্ট্রের কোনও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন।

এসএসজে/এপিএইচ/এসটি/

আরও পড়ুন:

ঢাকায় জন কেরি

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেন কেরি

সম্পর্কিত
সর্বশেষ খবর
সার না পেয়ে ডিলারের গুদাম ঘেরাও করে কৃষকদের বিক্ষোভ
সার না পেয়ে ডিলারের গুদাম ঘেরাও করে কৃষকদের বিক্ষোভ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
যুক্তরাষ্ট্রের ওপর ভরসা কমছে, নতুন করে ভাবছে বিশ্ব
যুক্তরাষ্ট্রের ওপর ভরসা কমছে, নতুন করে ভাবছে বিশ্ব
হন্যে হয়ে ‘নম্বর নাইন’ খুঁজছেন ডুলি, কিন্তু...
হন্যে হয়ে ‘নম্বর নাইন’ খুঁজছেন ডুলি, কিন্তু...
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র