'প্রয়োজনে মোবাইল ফিনান্সিয়াল সেবার নীতিমালায় পরিবর্তন আনা হবে'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৬, ১৪:৫০আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৪:৫০

সেমিনারে প্রতিমন্ত্রী তারানা হালিম ও অন্যান্য অতিথিরা দেশে মোবাইল ফিনান্সিয়াল সেবা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংক ও বিটিআরসির মধ্যে একটি পার্টনারশিপ (অংশীদারিত্ব) হবে। এ জন্য বিটিআরসিকে দায়িত্ব দেওয়া হবে। মঙ্গলবার এক সেমিনারে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা জানিয়েছেন। তিনি বলেন, প্রয়োজনে মোবাইল ফিনান্সিয়াল সেবার নীতিমালায় পরিবর্তন আনা হবে।

গুলাশানের একটি রেস্তোরাঁয় এই সেমিনারের আয়োজন করে 'রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ' (টিআরএনবি)। সেমিনারের শিরোনাম ছিল ‘ফিনান্সিয়াল ইনক্লুসন ইন বাংলাদেশ: অপুরচুনিটিস, চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড থ্রো ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস’। সেখানে প্রধান অতিথি তারানা হালিম বলেন, ‘মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের একচেটিয়া বাজারকে প্রতিযোগিতামূলক বাজারে পরিণত করা হবে। প্রয়োজনে নীতিমালায় পরিবর্তন আনা হবে।’ তিনি বলেন, ‘মোবাইল গ্রাহকদের অসাবধানতার সুযোগ নিয়ে বায়োমেট্রিক সিম নিবন্ধনে কিছু জালিয়াতি হয়েছে। আমি জালিয়াতদের চিহ্নিত করতে পেরেছি।'

সেমিনারে পুলিশের অতিরিক্ত ডিআইজি শাহ আলম মোবাইল ব্যাংকিং খাতে অপরাধমূলক নানা কর্মকোণ্ডের কারণ ও উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সেমিনারে বিটিআরসির সচিব সরওয়ার আলমসহ মোবাইলফোন অপারেটরগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদির সঞ্চালনায় সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামীম আহমেদ।

/এইচএএইচ/এআরএল/

আরও পড়ুন: 

মীর কাসেমের ফাঁসির রায় বহাল

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম