‘জনগণের মত উপেক্ষা করেই রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৬, ১৮:৫৮আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৮:৫৮

সুলতানা কামাল দেশের জনগণের মতামতকে উপেক্ষা করে সুন্দরবনের রামপালে কয়লাভিক্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল। মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সুলতানা কামাল বলেন, ‘দেশের জনগণের মতামতকে উপেক্ষা করে সুন্দরবনের রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। আমরা আশা করবো, এটি যেহেতু একক কোনও বিষয় নয়, সেহেতু দেশের জনগণের মতামতকে অবশ্যই মূল্যায়ন করতে হবে।’
সরকারের কাছে নিজেদের দাবির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দাবি একেবারে স্পষ্ট, কোনওভাবেই যেন সুন্দরবনের রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ না করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেকে জননেত্রী বলে যে দাবি করেন, তা প্রমাণ রাখার সময় এখন এসেছে।’
এসময় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সুন্দরবনের পাশে আমরা এমন কিছুই চাই না, যা বনের ক্ষতি করবে। আমরা আজকে শুধু একত্রিত হয়েছি সুন্দরবনের রামপালে নির্মাণাধীণ বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিজেরা করি’র সমন্বয়ক খুশি কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ, কমরেড রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।

/এসআইএস/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম