
জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। আজ রবিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন দুই পুলিশ সদস্যের সঙ্গে দেখা করার পর তিনি এ কথা বলেন।
মিরপুরের রূপনগরে জঙ্গিবিরোধী অভিযানের সময় দুই পুলিশ সদস্য আহত হন। আজ তাদের দেখতে যান আইজিপি। তারা দুজন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন আইজিপি।
এসময় আইজিপি বলেন, ‘তারা সাহসিকতার সঙ্গে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। জনগণের সমর্থন নিয়ে পুলিশ দৃঢ়ভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে।’
/সিএ/এসটি/








