সবাই মিলে চেষ্টা করলে দেশে এক শতাংশ নিরক্ষরও থাকবে না: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪৭আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সাক্ষরতার হার এখন ৭০ শতাংশ এবং এই হার আরও বাড়ানোর লক্ষ্যে কাজ করছে সরকার। দেশের জনসাধারণকেও সাক্ষরতা বাড়ানোর বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। প্রত্যেকেই নিজ নিজ এলাকায় সাক্ষরতা বাড়ানোর কাজ করলে দেশে এক শতাংশ লোকও নিরক্ষর থাকবে না বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর দেখানো পথ অনুসরণ করে শিক্ষাকে আমরা অধিকার হিসেবে ঘোষণা করেছি। শিক্ষার মাধ্যমে আমরা জাতিকে অন্ধকার থেকে আলোর পথে এনেছি। এখন দেশে সাক্ষরতার হার ৭০ শতাংশ। এ হার বাড়াতে আমরা কাজ করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠন করার পর দেশে সাক্ষরতার হার কমে ৪৪ শতাংশে দাঁড়িয়েছিল। আমরা সে হার বাড়াতে কাজ করেছি এবং ক্রমান্নয়ে বাড়ছে।’

দেশের প্রতিটি অঞ্চলের ছাত্র সংগঠন থেকে শুরু করে সমাজ সচেতন সংগঠনের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা যদি আপানাদের নিজ অঞ্চলে নিরক্ষর মানুষকে সাক্ষরতা দিতে কাজ করেন তাহলে দেশে এক শতাংশ মানুষও নিরক্ষর থাকবে না। নিরক্ষরমুক্ত দেশ গড়তে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।’

ছেলেমেয়েদের জন্য বাবা-মাকে এখন আর কষ্ট করে বই কিনতে হয় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতি বছরই আমরা বিনামূল্যে শিশুদের হাতে নতুন বই তুলে দিচ্ছি। কারণ তার পরিবার যেন শিশুকে স্কুলে পাঠায়। এছাড়া, শিক্ষার মানোন্নয়নে ২০১০ সালে আমরা অত্যন্ত বিজ্ঞানসম্মত ও যুগোপযোগী শিক্ষানীতি ঘোষণা করেছি। সেটাও বাস্তাবায়িত হচ্ছে।’  

তিনি আরও বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়েছি, মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু হচ্ছে। এখন ঝরে পড়ার হার মাত্র ২০ শতাংশ, যা আরও নামিয়ে আনা হবে।’ 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্ধৃতি ‘সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ চাই’ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সোনার বাংলা গড়ার কারিগর শিক্ষকরাই। আর সোনার মানুষ হতে হলে শিক্ষার্থীদের পড়াশোনা করতে হবে।’ এজন্য শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে বলেন প্রধানমন্ত্রী।

এবারের ‘আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস’র স্লোগান ‘অতীতকে জানবো, আগামীকে গড়বো।’

এর আগে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এক শোভাযাত্রা করা হয়। এ শোভাযাত্রায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মন্ত্রী মুস্তাফিজুর রহমান, সচিব আফিস-উজ-জামান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- 

ফেসবুকে হয়রানি: প্রতিকার মিলবে যেভাবে

চাকরি ফিরে পেতে যা করতে পারেন বাবুল আক্তার

/আরএআর/এফএস/ 

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী