আহত শ্রমিকদের চিকিৎসার সব খরচ সরকারের: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৩৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৫৫

ঢামেকে টাম্পাকোর আহতদের দেখতে যান কর্মকর্তারা টঙ্গীর টাম্পাকো লিমিটেড কারখানায় বিস্ফোরণে আহত শ্রমিকদের চিকিৎসার সব খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালেক। শনিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত শ্রমিকদের দেখতে এসে তিনি এ কথা জানান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সবার চিকিৎসার খরচ সরকার বহন করবে। আমাদের জরুরি বিভাগ কাজ করছে, প্রত্যেক রোগীর চিকিৎসায় এখানকার নার্স ও চিকিৎসকেরা কাজ করছেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা যা করা দরকার সব করা হবে।’

ঘটনাস্থলে বিশেষ টিম রাখা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সব অ্যাম্বুলেন্স ওখানে পাঠানো হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ আশেপাশের সব হাসপাতালকে অ্যালার্ট করা হয়েছে। যারা চোখে আঘাত পেয়েছেন তাদের চক্ষুবিজ্ঞান হাসপাতালে পাঠানো হচ্ছে। কুর্মিটোলা হাসপাতালকেও স্ট্যান্ডবাই রাখা হয়েছে। তবে সেখানে কোনও আহত শ্রমিক এখনও যায়নি।’ আহতদের চিকিৎসার যেন কোনও ত্রুটি না হয় সে জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

প্রসঙ্গত, গাজীপুরে টঙ্গীর বিসিক শিল্প এলাকায় শনিবার ভোরে টাম্পাকো লিমিটেড নামের একটি প্যাকেজিং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে ও চাপা পড়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এতে পাঁচ তলা ভবনটি পুরোপুরি ধসে পড়ে। বিস্ফোরণে এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রত্যক্ষদর্শী এবং হাসপাতাল ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

আরও পড়ুন- 

টঙ্গীতে প্যাকেজিং কারখানায় বয়লার বিস্ফোরণে ভবন ধস, নিহত অন্তত ২২
মালিকের গাফিলতি ছিল, আমরা মামলা করবো: আইজিপি

/জেএ/এমও/এফএস/ 

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম