বিমানের সাড়ে ৪ হাজার কোটি টাকার অডিটে সরকারি কমিটির আপত্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৬, ২২:১১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ২২:১১

বাংলাদেশ বিমান বিগত পাঁচবছরে বাংলাদেশ বিমানের ৭০৭টি অডিটে আপত্তি জানানো হয়েছে। অডিট আপত্তির সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমান ৪ হাজার ৩০৯ কোটি ২১ লাখ ২৮ হাজার ৯১৮ টাকা। আপত্তি হওয়া অডিটের মধ্যে ১৩৩টিতে আর্থিক বিধিবিধান অনুসরণ করা হয়নি। মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠক থেকে এ তথ্য জানা গেছে।
কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে মো. হাবিবুর রহমান, আবদুর রউফ এবং অ্যাডভোকেট নাভানা আক্তার অংশগ্রহণ করেন। কমিটি অডিট আপত্তিগুলো দ্রুত নিষ্পত্তির সুপারিশ করেছে। বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ২০১০-২০১১ হতে ২০১৪-১৫ অর্থবছর পর্যন্ত অডিট আপত্তি নিয়ে আলোচনা হয়।
এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি শওকত আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অডিট আপত্তির সঙ্গে অনেকগুলো টাকা সংশ্লিষ্ট থাকার কারণে কমিটি কিছুটা হতবাক হয়েছে। আমরা বলেছি দ্রুত এই অডিট আপত্তিগুলো যাতে নিষ্পত্তি হয় তার ব্যবস্থা নেওয়ার জন্য।’
বৈঠকে জানানো হয়, বাংলাদেশে অপারেটরকারী দেশি-বিদেশি এয়ারলাইনের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। অনেক বিমান সংস্থা নতুন রুট সন্ধান করছে এবং সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা বৃদ্ধির আবেদন রয়েছে। দেশি এয়ারলাইনসমূহের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, রিজেন্ট এয়ারওয়েজ লিমিটেড এবং নভোএয়ার লিমিটেড আন্তর্জাতিক ও অত্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে।

/ইএইচএস/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম