‘বিবিকা রওজা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৬, ১৯:৩৮আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ১৯:৫০

বিবিকা রওজা

ইমামবাড়া অর্থ হলো ইমামের বাড়ি, হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হাসান (রা.) ও ইমাম হোসেন (রা.)স্মরণে নির্মিত ভবন। রাজধানীর সবচেয়ে পুরনো ইমামবাড়া ঢাকার ফরাশগঞ্জের ‘বিবিকা রওজা’। যা নির্মিত হয় ১৬০০ সালে। প্রতিবছর এই ‘বিবিকা রওজা’ থেকে শিয়া সম্প্রদায়ের লোকেরা বের করেন বিশাল তাজিয়া মিছিল। এর মধ্য দিয়ে শেষ হয় আশুরার আনুষ্ঠানিকতা।

শত শত বছর ধরে বাঙালি শিয়া সম্প্রদায়ের লোকেরা ইমাম হোসেন (রা.)-এর মৃত্যুকে স্মরণ করতে তাজিয়া মিছিলে কারবালার চিত্র দৃশ্যায়ন করে আসছে। ঢাকায় কবে থেকে তাজিয়া মিছিল শুরু, তার সঠিক ইতিহাস না পাওয়া গেলেও লোকমুখে জানা যায়, ১৬০০ সালে প্রথম ইমামবাড়া হিসেবে ‘বিবিকা রওজা’ নির্মিত হয়। আর তাজিয়া মিছিল শুরু হয় তারও প্রায় অর্ধশত বছর পরে।  

জানা যায়,১৬৪২ সালে সুলতান সুজার শাসনামলে মীর মুরাদ হোসনি দালান প্রতিষ্ঠা করেন। এরপর থেকে বাংলাদেশে তাজিয়া মিছিলের সূচনা হয়।

হিজরি ১০ মহররমকে ত্যাগ ও শোকের দিন হিসেবে পালন করে শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। আশুরা হচ্ছে মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের দিন। এই দিনে কারবালায় হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেন (রা.) ইয়াজিদ বাহিনীর হাতে কারবালায় শাহাদাত বরণ করেন। তাজিয়া মিছিল হলো কারবালার যুদ্ধে নিহত ইমাম হোসেন (রা.)এর সমাধির প্রতিকৃতি নিয়ে মিছিল। আরবি শব্দ ‘তাজিয়া’র অর্থ শোক বা সমবেদনা প্রকাশ করা। 

বিবিকা রওজা’র খাদেম ও মোতওয়াল্লী বেগম খোদেজা ইয়াসিন জানান, শত শত বছর ধরে ইমাম হোসেন (রা.) শহীদ হওয়ার দিনটি উপলক্ষে তাজিয়া মিছিল বের করা হয়। এই মিছিল মূলত শোক মিছিল। তার মৃত্যুতে শোক জানাতেই প্রতিবছর তাজিয়া মিছিল বের হয়।

এবার ফরাশগঞ্জে ‘বিবিকা রওজা’ থেকে তাজিয়া মিছিল বের হয় বেলা সাড়ে তিনটার পর। বিভিন্ন সড়ক ঘুরে ধানমণ্ডির অস্থায়ী কারবালায় গিয়ে শেষ হয়।

 যা থাকে ইমামবাড়ায়

ইমামবাড়ার প্রধান কক্ষে স্থাপন করা হয় তাজিয়া বা কবরের প্রতিকৃতি। সাধারণত ইমাম হাসান (রা.) ও ইমাম হোসেন (রা.)এর দুটি তাজিয়া স্থাপিত হয়। কোথাও কোথাও আরও বেশি তাজিয়া রাখা হয়। তাজিয়াগুলোর ‍ওপরে শামিয়ানা টানিয়ে দামি গিলাফ দিয়ে ঢেকে রাখা হয়। নিয়মানুসারে, ইমাম হাসান (রা.)-এর তাজিয়া সবুজ ও ইমাম হোসেন (রা.)-এর তাজিয়ায় লাল গিলাফ ব্যবহার করা হয়। এছাড়া, ইমামবাড়ার বিভিন্ন কক্ষের দেয়ালে কারবালা ময়দানের মানচিত্র, যুদ্ধক্ষেত্রের কাল্পনিক দৃশ্য, ঢাল-তলোয়ার, জিঞ্জিরসহ নানা সরঞ্জাম টানিয়ে রাখা হয়।

আরজে/ এপিএইচ/

আরও পড়ুন:

তাজিয়া মিছিলে কারবালার দৃশ্যায়ন

তাজিয়া মিছিল শুরু

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী