মাস্কাটে ফ্লাইট শুরু করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৬, ১৩:৩২আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১৩:৩৪

ইউএস বাংলা

ওমানের রাজধানী মাস্কাটে ঢাকা ও চট্টগ্রাম থেকে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বিমানবহরে নতুন যুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে সপ্তাহে চারদিন ঢাকা থেকে এবং দুদিন বন্দর নগরী চট্টগ্রাম থেকে মাস্কাট রুটে ফ্লাইট পরিচালিত হবে।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তি ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, ঢাকা-মাস্কাট রুটে ওয়ান ওয়ের জন্য সর্বনিন্ম ভাড়া ২০ হাজার ৫৬৫ টাকা এবং রিটার্ন ভাড়া ৩৮ হাজার ৬০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রাম-মাস্কাট রুটে ওয়ান ওয়ের জন্য সর্বনিন্ম ভাড়া ২৩ হাজার ৬৮৫ টাকা এবং রিটার্ন ভাড়া ৪০ হাজার ৫৫১ টাকা নির্ধারণ করা হয়েছে। ভাড়ায় সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত। প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট ঢাকা থেকে যথাক্রমে রবি ও শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিটে এবং দুটি ফ্লাইট মঙ্গল ও বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটে মাস্কাটের উদ্দেশে ছেড়ে যাবে এবং মাস্কাটে স্থানীয় সময় রাত ২টায় পৌঁছাবে।

এছাড়া সপ্তাহে দুটি ফ্লাইট চট্টগ্রাম থেকে যথাক্রমে মঙ্গল ও বৃহস্পতিবার রাত ১০টা ১৫ মিনিটে  মাস্কাটের উদ্দেশে ছেড়ে যাবে এবং মাস্কাটে স্থানীয় সময় রাত ২টায় পৌঁছাবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডের ডিজিএম কামরুল ইসলাম জানান, ঢাকা-মাস্কাট-ঢাকা ও চট্টগ্রাম-মাস্কাট-চট্টগ্রাম রুটে ১৫৮ সিটের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে। নতুন যুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট ৮টি বিজনেস ক্লাস, ১৫০টি প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি ক্লাস এর আসন ব্যবস্থা রয়েছে। স্বল্প সময়ের মধ্যে কলকাতা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, গুয়াংজু, দোহা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে হবে। এ মাসের শেষ সপ্তাহে এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও দুটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট ইউএস-বাংলা এয়ালাইন্সের বিমান বহরে যুক্ত করতে যাচ্ছে।

 /সিএ/এসটি/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম