পূজার অস্ত্রোপচার সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৬, ১৪:৩৩আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ১৪:৩৬

শিশু নির্যাতন দিনাজপুরে ধর্ষণের শিকার শিশু পূজার  অস্ত্রোপচার  করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সোমবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত হয় এ অস্ত্রোপচার চলে।

শিশু সার্জারি বিভাগের প্রধান ডা. আশরাফুল হক কাজল, বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. আবুল কালাম, গাইনি বিভাগের প্রফেসর ডা. সায়েবা আক্তার, নিউরোলজি বিভাগের প্রধান শাহাদাত হোসেন, গাইনি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডা. ফিরোজা ওয়াজেদ, বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডা. সালমা আলমসহ ১০ জনের বিশেষজ্ঞ দল অস্ত্রপচারে অংশ নেন।

ডা. আশরাফুল হক কাজল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পূজা আপাতত ভালো আছে। তাকে আইসিইউ-তে নেওয়া হয়েছে। যদি কোনও সংক্রমণ না হয় তাহলে আগামীকাল ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)-র বেডে নিতে পারবো। পূজার ব্যাপারে কনসেনট্রেট বেশি ছিল। তাই আজ আর কোনও অপারেশন রাখিনি।’

প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর দিনাজপুরের পার্বতীপুরে পাঁচ বছর বয়সী শিশু পূজা নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খুঁজেও ওইদিন তার সন্ধান পায়নি। পরদিন ভোরে পূজাকে তার নিজ বাড়ির কাছে ফসলের ক্ষেত থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির চারদিন পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। গত  ২৬ অক্টোবর তার অপারেশন করার কথা থাকলেও ক্ষতস্থানে সংক্রমণ থাকায় অপারেশনের সিদ্ধান্ত বাতিল করা হয়।

এছাড়া এ ঘটনায় গত ২০ অক্টোবর নির্যাতিতা শিশুর বাবা একই গ্রামের জহির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪২) ও আফজাল হোসেন কবিরাজকে (৪৮) আসামি করে পার্বতীপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে এ ঘটনায় ধর্ষক সাইফুল ইসলামকে আটক করে পুলিশ। অপর আসামি আফজাল এখনও পলাতক।

আরও পড়ুন:

পার্বতীপুরের সেই শিশুটির অবস্থার উন্নতি
পূজার সেরে উঠতে অনেক সময় লাগবে

/জেএ/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম