ঢাকা-কলকাতা রুটে চলবে নভোএয়ারের উড়োজাহাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৬, ২০:২৬আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ২০:২৬

ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নভোএয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক গন্তব্যের প্রথম ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

ফ্লাইট উদ্বোধন করেন রাশেদ খান মেনন অনুষ্ঠানে রাশেদ খান মেনন বলেন, ‘আমাদের দেশের বেশিরভাগ মানুষ বিদেশে যেতে প্রথম গন্তব্য হিসেবে কলকাতাকে প্রাধান্য দেয়। নভোএয়ার কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করায় দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও জোরদার হবে।’ এসময় নভোএয়ারের কলকাতা রুটে ফ্লাইট পরিচালনার সাফল্য কামনা করেন মন্ত্রী।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘ভারতে যেতে বাংলাদেশিদের ভিসা দেওয়ার প্রক্রিয়া সহজ করা হবে। বাংলাদেশিদের দীর্ঘ মেয়াদী ভিসা দেওয়ারও পরিকল্পনা রয়েছে। নভোএয়ার কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা-কলকাতা-ঢাকা রুটে প্রোমোশনাল রিটার্ন ভাড়া সর্বনিম্ন ৯ হাজার ৯৯৯ টাকা (সব ট্যাক্সসহ) নির্ধারণ করা হয়েছে। প্রতি মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও রবিবার সপ্তাহে ৪টি ফ্লাইট পরিচালনা করা হবে। বিকাল ২টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে কলকাতায় স্থানীয় সময় বিকাল ৩টায় পৌঁছাবে। কলকাতা থেকে স্থানীয় সময় বিকাল ৪টায় ছেড়ে ৫টা ৩৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

এছাড়া, আগামী ১৪ ডিসেম্বর থেকে চট্টগ্রাম থেকেও কলকাতায় সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম রুটে প্রোমোশনাল রিটার্ন ভাড়া সর্বনিম্ন ১১ হাজার ৫৫৫টাকা (সব ট্যাক্সসহ) নির্ধারণ করা হয়েছে। প্রতি সোম, বুধ ও শনিবার সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এহসানুল গনি চৌধুরী, নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/সিএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম