চলতি বছরে দেশে এইডস আক্রান্ত ৫৭৮ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৬, ১৯:২৫আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ১৯:২৫

চলতি বছরে বাংলাদেশে এইচআইভি আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৫৭৮ জন এবং মারা গেছেন ১৪১ জন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মো. নাসিম। বৃহস্পতিবার বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব তথ্য দেন। এবছর বিশ্ব এইডস দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘আসুন ঐক্যের হাত তুলি: এইচআইভি প্রতিরোধ করি।’

বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘১‌৯৮৯ সাল থেকে দেশে মোট এইচআইভি আক্রান্ত রোগী সংখ্যা ৪৭২১ জন এবং মৃত্যুবরণ করেছে ৭৯৯ জন। দেশে এইচআইভি সংক্রমণের হার শতকরা ০.১ এর নিচে। সবার ঐক্য ও সহযোগিতায় ২০৩০ সালের মধ্যে সম্পূর্ণভাবে এইডস নির্মূল করা সম্ভব হবে।’

অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মহাসচিব ড. ইকবাল আর্সনাল বলেন, ‘সমাজের সব পেশার সব ধর্মের মানুষের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। যাতে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে এইডসমুক্ত করা যায়।’

অনুষ্ঠানে সরকারের জাতীয় এইডস/এসটিডি প্রোগ্রামের পরিচালক ও লাইন ডিরেক্টর ডা. মো. আনিসুর রহমান বলেন, ‘এইচআইভি সংক্রমণ কেবল স্বাস্থ্যগত সমস্যা নয়, তার চেয়ে বেশি আক্রান্ত ব্যক্তির ওপর এর সামাজিক, আর্থিক এবং মানসিক নেতিবাচক প্রভাব দেখা যায়।’

অনুষ্ঠানে জাতিসংঘের এইডস বিষয়ক সংস্থা ইউএন এইডসের প্রতিনিধি ড. সায়মা খান বলেন, ‘চলতি বছরে ৮৪ হাজার রোগীর মধ্য থেকে ৫৭৮ জন এইচআইভি পজিটিভ রোগী পাওয়া গেছে। আর এভাবে চলতে থাকলে দেশে ২০৩০ মধ্যে এইচআইভি আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াবে ১ লাখ ।’ এশিয়া প্যাসিফিক অঞ্চলে এইচআইভি আক্রান্ত ৪১ শতাংশ মানুষ চিকিৎসা পায় আর বাংলাদেশে চিকিৎসা পায় মাত্র ২০ শতাংশ মানুষ বলেও এসময় জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ডা. শরফুদ্দিন আহমেদ, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক ডা. মো. ওয়াহিদ হোসেনসহ অন্যরা।

/জেএ/আরএইচ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী