নিঃশর্ত ক্ষমা চাইলেন বিতর্কিত বক্তব্য দেওয়া সেই এসপি

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৬, ১২:২৬আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৩:০৮

হাইকোর্ট

ডাকাত ধরতে পারলে মেরে ফেলার আহ্বান জানানো চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) টিএম মোজাহিদুল ইসলাম আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এমন বিতর্কিত বক্তব্য দেওয়ায় চাঁপাইনবাবগঞ্জের এসপিকে তলব করেন হাইকোর্ট।

আদালতের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জের এসপি আজ সকালে আদালতে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন।

রবিবার (২৭ নভেম্বর) স্বতঃপ্রণোদিত হয়ে ওই এসপিকে তলব করেন বিচারপতি কাজী রেজা উল হক এবং বিচারপতি মোহাম্মাদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ।

চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল চত্বরে গত ২৫ নভেম্বর এক অনুষ্ঠানে এসপি মোজাহিদুল বলেন, ‘কোনও ডাকাতকে হাতেনাতে ধরতে পারলে তাকে পিষে মেরে ফেলতে হবে।’

ওই একই সভায় তিনি এলাকাবাসীকে বলেন, ‘যদি ডাকাত হাতেনাতে ধরতে পারেন, এলাকার লোকজনকে মাইকে ডেকে এনে ওকে পিষে মেরে ফেলেন। মাদকের গাড়ি হলে সেটি আগুনে পুড়িয়ে দেন। তার এমন বক্তব্যের জেরেই হাইকোর্ট তাকে তলব করলেন।’

/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম