জঙ্গি আস্তানা সন্দেহে র‌্যাবের অভিযান চট্টগ্রামে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৬, ০৯:২৯আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ১০:১৫

চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরীতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর একটি দল। বৃহস্পতিবার ভোর থেকে নগরীর আকবরশাহ থানাধীন কর্নেল হাট এলাকার মুখিনতালুকদার পাড়ায় অভিযান চলছে। র‌্যাব সদর দফতরের মিডিয়া ইউনিটের সহকারী পরিচালক মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মিজানুর রহমান জানান, ‘অভিযান চলছে। তাই এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’ তবে প্রাথমিকভাবে ঘটনাস্থলে কিছু অস্ত্র পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে র‌্যাব ৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক সোহেল মাহমুদ অভিযানের তথ্য নিশ্চিত করে জানান,  ‘ওই এলাকায় অভিযান চলছে। কয়েকজনকে আটক করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

এর আগে ২০১৫ সালের ২৩ মার্চ একই এলাকা থেকে অস্ত্র ও বোমাসহ জেএমবির সদস্য এরশাদকে আটক করা হয়।

আরও পড়ুন- 

দুই মেডিক্যাল শিক্ষার্থীসহ আরও ৩ তরুণ নিখোঁজ
গড়ে উঠছে রোহিঙ্গাদের নতুন বসতি

/এমডিপি/এনএল/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম