মানসিক বিকাশে শিশুদের গ্রামমুখী করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৬, ১৯:২৬আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১৯:২৬

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর মানসিক বিকাশে বাচ্চাদের গ্রামমুখী করার আহ্বান জানিয়ে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, লেখাপড়ায় ভালো করতে হলে কেবল বই নিয়ে পড়ে থাকলেই চলবে না, মাঝে মাঝে গ্রামে ঘুরে আসা উচিত। কারণ বাচ্চাদের জন্য গ্রামে শেখার জন্য অনেক কিছু আছে। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে এক চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
‘ব্রাইটার টুমরো ফাউন্ডেশন’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘এখন বাবা-মা অফিস থেকে বাসায় ফিরে বাচ্চাদের বিনোদনের জন্য কিছু করেন না। তারা ব্যস্ত থাকেন সোস্যাল মিডিয়াসহ নতুন প্রযুক্তি নিয়ে। কিন্তু আমাদের সময় বাবা-মা বিনোদনের জন্য গল্পের বই পড়ে শোনাতেন, ছবি আঁকাসহ বিভিন্ন খেলাধূলা করার সুযোগ দিতেন।’
মন্ত্রী বলেন, ‘বিখ্যাত বিজ্ঞানি আইনস্টাইন পথে চলার সময় সব সময় একটি বাক্স নিয়ে চলতেন। বাক্সে একটি বেহালা ছিলো যা তিনি অবসরে বাজাতেন। আইনস্টাইন যদি অবসরে বেহালা অনুশীলনের সময় পান তাহলে আমাদের দেশের বাচ্চার পড়াশোনার মাঝে ছবি আঁকা, গল্পের বই পড়া বা অন্য কিছু নিয়ে বিনোদন নিতে পারবে না কেন?’ বর্তমানে ‘জিপিএ-৫ নির্যাতনে’ বাচ্চারা চরম দুর্ভোগে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে মন্ত্রী পুরস্কার বিতরণ করেন। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্য অধ্যাপক অরুপ রতন চৌধুরী, নান্টু রায়, এভারেস্ট বিজয়ী এমএ মুহিতসহ অন্যরা উপস্থিত ছিলেন।

/আরএআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক