মুক্তিযুদ্ধে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গুরুত্বপূর্ণ অবদান আছে: বিমানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৯আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১৮:০৩

রাশেদ খান মেনন মহান মুক্তিযুদ্ধে দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গুরুত্বপূর্ণ অবদান আছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। রবিবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এ আলোচনাসভার আয়োজন করে।

রাশেদ খান মেনন বলেন, ‘আমাদের দেশকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা তাদের ভাষা, সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্য দিয়ে সমৃদ্ধ করেছেন। আমরা সব নাগরিকের জন্য বাসযোগ্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি। যেখানে পার্বত্যবাসীরাও অধিকার ও মর্যাদা নিয়ে এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, পাহাড়ের অধিবাসীদের অবহেলা ও বঞ্চনা করে এবং পেছনে ফেলে রেখে দেশ এগিয়ে যেতে পারে না। সকলকে সঙ্গে নিয়েই আমাদের পথ চলতে হবে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কৌশল নিয়ে পার্বত্য এলাকার উন্নয়ন নিশ্চিত করতে হবে। পার্বত্যবাসীদের সঙ্গে রাষ্ট্রের অর্থবহ সেতুবন্ধন গড়ে তুলতে হবে। আলাপ-আলোচনা এবং পারস্পরিক আস্থা ও সমঝোতার মধ্য দিয়ে নিশ্চয় আমরা আগামী দিনে পার্বত্যবাসীদের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।’

বিমানমন্ত্রী বলেন, ‘আমরা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্ন এখনও পূরণ হয়নি।’

মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন- পার্বত্য চট্ট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊশৈ শিং এমপি, মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী, কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি প্রমুখ।

/সিএ/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী