হাসপাতালে যোগ দিলেন সাড়ে ৯ হাজার নার্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৬, ০১:২০

নার্স

নতুন নিয়োগপ্রাপ্ত ৯ হাজার ৪৭৮ জন সিনিয়র স্টাফ নার্স বৃহস্পতিবার সারা দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে যোগদান করেছেন। নিয়োগপ্রাপ্ত নার্সরা নিজ নিজ কর্মস্থলে জেলার সিভিল সার্জন, হাসপাতালের পরিচালক, তত্ত্ববধায়কদের কাছে যোগদানপত্র দাখিল করেছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো বিপুল সংখ্যক নার্স নিয়োগ দেওয়া হল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এরই মধ্য দিয়ে সরকারি হাসপাতালগুলোয় নার্স সংকট সমাধানের পথে বাংলাদেশ কয়েকধাপ এগিয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।  

উল্লেখ্য, চলতি বছরের ৩ জুন ১৮ হাজার ৬৩ জন আবেদনকারীর মধ্য থেকে লিখিত এবং পরে মাসব্যাপী মৌখিক পরিক্ষার পর ৯ হাজার ৪৭৮ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগের জন্য সুপারিশ করে পাবলিক সার্ভিস কমিশন। এরই প্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের নির্দেশে তাদের নিয়োগ দেওয়া হয়।

/জেএ/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি