ময়নাতদন্তের প্রতিবেদন: গুলিবিদ্ধ হয়ে মৃত্যু আফিফের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৬, ১৪:৩৭আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৬, ১৮:৫৭

নিহত আফিফ কাদেরী

গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে রাজধানীর আশকোনায় পরিচালিত জঙ্গিবিরোধী অভিযানে নিহত আফিফ কাদেরীর। সোমবার ময়নাতদন্ত শেষে  ঢামেক ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সোহেল মাহমুদ বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।

সোহেল মাহমুদ জানান, আফিফের শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। একটি গুলি উদ্ধার করা সম্ভব হয়েছে।

ফরেনসিক বিভাগের সহকারী এই অধ্যাপক আরও জানান, ডিএনএ টেস্টের জন্য চুল, দাঁত ও থাই মাসল এবং রাসায়নিক বিশ্লেষণের জন্য ভিসেরা, রক্ত ও মূত্র সংগ্রহ করা হয়েছে। 

ডিএনএ টেস্টের জন্য নমুনা ঢামেকের ডিএনএ ল্যাবে ও রাসায়নিক বিশ্লেষণের জন্য নমুনা মহাখালীতে অবস্থিত রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হবে।

বেলা দেড়টার দিকে শুরু হওয়ার পর ২টার দিকে এই ময়নাতদন্ত শেষ হয়।

এর আগে, রবিবার (২৫ ডিসেম্বর) সূর্য ভিলা থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, নিহত আফিফের হাতে একটি নাইন এমএম পিস্তল ছিল এবং পাশে একই ধরনের আরও একটি অস্ত্র পড়ে ছিল।

আফিফ আজিমপুরে জঙ্গিবিরোধী অভিযানে নিহত তানভীর কাদেরীর যমজ দুই ছেলের একজন। অপরজনের নাম তাহরীম কাদেরী।

শুক্রবার মধ্যরাত থেকে ১৬ ঘণ্টার অপারেশ রিপল ২৪-এ এক নারী জঙ্গি আত্মঘাতী হয় ও পুলিশের গুলিতে আফিফ নিহত হয়। আত্মসমর্পণ করে দুই শিশুসহ দুই নারী। আহত এক শিশু ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

/জেএ/এইচকে/

অারও পড়ুন: দুই নারী জঙ্গির ৭ দিনের রিমান্ড মঞ্জুর

সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী