প্রধানমন্ত্রী আপনি মমতাময়ী মা, নিঃস্ব সন্তানদের পাশে দাঁড়ান: এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৭, ১৪:০৭ আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১৪:১৫

রাজধানীর গুলশানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ডিএনসিসি মার্কেট পরিদর্শন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ। বৃহস্পতিবার দুপুরে দলীয় কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি মার্কেট পরিদর্শন করেন।

আগুনে পুড়ে যাওয়া ডিএনসিসি মার্কেট পরিদর্শনে এরশাদ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে এরশাদ বলেন, ‘আপনি মমতাময়ী মা, আপনার সন্তানরা নিঃস্ব হয়ে গেছে। তাদের পাশে এসে দাঁড়ান।’
জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘অগ্নিকাণ্ডে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা অপূরণীয়। আগুন লাগার ঘটনা পরিকল্পিত নাশকতা না অন্যকিছু তা তদন্তের পর বলা যাবে।’ এসময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নেতাদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
প্রসঙ্গত, গত সোমবার রাত ২টার দিকে ডিএনসিসির দুটি মার্কেটে আগুন লাগে। আগুন লাগার ১৫ মিনিটের মধ্যে কাঁচা মার্কেটটি ধসে পড়ে। পরে আগুন পাকা মার্কেটে ছড়িয়ে পড়ে। ১৬ ঘণ্টা পর মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ। ডিসিসি কাঁচা ও পাকা মার্কেটে ৬ শতাধিক দোকান ছিল। আগুনে প্রায় আড়াইশ’ দোকান পুরোপুরি পুড়ে গেছে এবং বাকিগুলো নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

/আরজে/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মামদানিকে নিয়ে মন্তব্য করায় নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ ইহুদি ডেমোক্র্যাটরা
মামদানিকে নিয়ে মন্তব্য করায় নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ ইহুদি ডেমোক্র্যাটরা
এশিয়ান গেমস ক্রিকেটে শেষ আটে প্রতিপক্ষ পেলো বাংলাদেশ 
এশিয়ান গেমস ক্রিকেটে শেষ আটে প্রতিপক্ষ পেলো বাংলাদেশ 
আ.লীগ নেতাকে থানা থেকে ছাড়াতে গিয়ে জামায়াত নেতা আটক
আ.লীগ নেতাকে থানা থেকে ছাড়াতে গিয়ে জামায়াত নেতা আটক
গণমাধ্যমের ওপর আধিপত্য বিস্তারের কোনও ইচ্ছা সরকারের নেই: তথ্য উপদেষ্টা
গণমাধ্যমের ওপর আধিপত্য বিস্তারের কোনও ইচ্ছা সরকারের নেই: তথ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়